০৮:৩১ পি.এম
ময়মনসিংহের ভালুকায় নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ একটি ঝটিকা মিছিল করেছে।
শনিবার (৬ জুন) হবিরবাড়ী ইউনিয়নের স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় এটি অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্র জানিয়েছে, ভালুকা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফসানুল ইসলাম খান রাফির নেতৃত্বে মিছিলটি বের হয়। মিছিলটি আল মাহদিন কারখানার সামনে থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে শ্রীপুর উপজেলার সীমানায় গিয়ে শেষ হয়। চলাকালে নেতাকর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ সহ বিভিন্ন স্লোগান দেন।
আরও পড়ুন: চরফ্যাশনে ১২ নভেম্বর ‘উপকূল দিবস’ ঘোষণার দাবি ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণ ও উপকূলবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আহ্বান
মিছিলটি শেষ হওয়ার পরপরই এর ছবি এবং ভিডিওচিত্রগুলো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সমর্থকেরা উক্ত ভিডিওটি শেয়ার করে আনন্দ প্রকাশ করেছেন।
নিষিদ্ধ সংগঠনের এই আকস্মিক মিছিলের বিষয়ে ভাবনা জানাতে গেলে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ফেসবুকে মিছিলের ভিডিও আমাদের নজরে এসেছে। নিষিদ্ধ সংগঠনটি ঠিক কখন এবং কীভাবে মহাসড়কে এসে এই মিছিল করেছে, তা গভীরভাবে তদন্ত করা হচ্ছে।
ওসি আরও জানান, যেহেতু সংগঠনটি সরকার কর্তৃক নিষিদ্ধ, তাই আইন অমান্য করে যে কেউ এই মিছিলে জড়িত ছিল, তাদের চিহ্নিত করে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: চিলমারীতে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে ব্যাংককর্মী ফেরদৌস রহমান নিহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন