০২:১০ পি.এম
মাদারীপুরের ডাসারে জমি সংক্রান্ত বিরোধের কারণে ঘটে যাওয়া দোকান ভাংচুরের ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী তোতা সরদার। শনিবার দুপুরে ঢাকার ঘোসেরহাট বাজারের দোকান মালিক সমিতির ব্যানারে পাথুরিয়ারপাড় ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
জানা যায়, মাদারীপুরের ডাসারের কাজী বাকাই ইউনিয়নের পূর্ব খানদুলী এলাকায় তোতা সরদারের সঙ্গে একই এলাকার ইকবাল বেপারীসহ তার লোকজনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। একাধিকবার এলাকার চেয়ারম্যান, মেম্বারসহ সুশীল সমাজের লোকজনদের নিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করেও কোনো সমাধান হয়নি। এভাবে বিরোধ ধীরে ধীরে সংঘাতে রূপ নিতে থাকে। এর ধারাবাহিকতায় গতকাল বিকেলে চেয়ারম্যানের মাধ্যমে দু'পক্ষকে একসাথে বসে সমস্যার সমাধান দেওয়ার কথা ছিল, কিন্তু সালিশীতে চেয়ারম্যান অনুপস্থিত থাকায় শালিসীর সময় পরিবর্তন হয়ে যায়। এরপরেই ইকবাল বেপারীসহ তার লোকজনরা সালিশকে অমান্য করে তোতা সরদারের দোকানপাটে হামলা চালায় এবং ভাঙচুর করে। ন্যায় বিচারের জন্য সরকার ও প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী তোতা সরদার বলেন, “আমি নিরীহ একজন মানুষ, আমার জমি জোরপূর্বক দখল করতে চায় ইকবাল বেপারীসহ তার লোকজন। আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের কাছে দাবি জানাই, আমার জমির কাগজপত্র যাচাই-বাছাই করে দেখেন এবং আমার প্রতিপক্ষ ইকবাল সরদারের কাগজপত্র যাচাই-বাছাই করেন। যদি আমার কাগজপত্র সঠিক না হয়, তাহলে আমি এই জমি ছেড়ে দেবো। আমি সরকারের কাছে সুষ্ঠু বিচার চাই।”
আরও পড়ুন: যানজট নিরসনে কাজ করে যাচ্ছে শাহজাদপুর উপজেলা ও পৌর প্রশাসন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন