০৩:০৪ পি.এম
বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের ফলস্বরূপ দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শনিবার (১৫ আগস্ট) খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
আরও পড়ুন: উত্তরায় আ.লীগের ৪ সদস্যসহ ৭ জন গ্রেফতার
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ফলস্বরূপ দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা আছেন, তারা প্রধানমন্ত্রীর প্রতি সর্বাত্মক সহযোগিতা ও সুপরামর্শ দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
বিএনপির এ নেতা বলেন, ‘খালেদা জিয়ার নেতৃত্বে অর্জিত সম্পদের ভাগ আমরা অনেকে পেলেও লড়াইয়ের মাঠে তিনি সবাইকে পাননি।
তবে তিনি মনঃক্ষুণ্ন হননি এবং সবাইকে আপন করে নিয়েছেন। সবার অপরাধকে ক্ষমা করেছেন। পাশাপাশি সবাইকে যথাযথ মর্যাদায় আসীন করার বিষয়টি তিনি গুরুত্ব দিয়েছেন।’
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আরও পড়ুন: চানখারপুলে হাসপাতালে ওয়ার্মারে আগুন, দগ্ধ নবজাতক মারা গেছে
এতে জাতীয়তাবাদী ওলামা দলের সদস্যসচিব মাওলানা আবুল হোসেইন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে বিএনপির অসংখ্য নেতাকর্মী ও সমর্থক অংশ নেন এবং খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন