১২:২৮ পি.এম
রাজধানীর কদমতলীর জুরাইন নবারন গলিতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন সুমন মিলন ওরফে মিন্টু (৪০) নামের এক সেনেটারি মিস্ত্রি। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ঘটে এই ঘটনাটি।
ঘটনার খবর পেয়ে কদমতলী থানার উপপরিদর্শক এসআই মিঠুন মণ্ডল জুরাইন নবারন গলি থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর রাত পৌনে ১১টায় মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশ জানায়, তার শরীরের দুই পা ও পিঠেসহ বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের জখম রয়েছে।
তবে, কে বা কারা মিন্টুকে কুপিয়েছে এবং তিনি সেখানে কেন গিয়েছিলেন, তা নিয়ে পরিবারের সদস্যরা কিছুই জানাতে পারেননি।
আরও পড়ুন: মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ, ঢাকা ও সন্তোষে কর্মসূচি
ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।
নিহত মিন্টু মাদারীপুর জেলার কালকিনি উপজেলার চর ফতিবাহাদুর গ্রামের মৃত আবুল হোসেন মৃধার পুত্র। তিনি কেরানীগঞ্জে হাসনাবাদ মোকামপাড়া মসজিদের পাশে একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন