০৯:৫২ পি.এম
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ঘোষণা করেছেন, দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা নিয়ে রাজধানীর ১৫ নম্বর ওয়ার্ডের সার্বিক উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
তিনি উল্লেখ করেন, উন্নয়নের প্রধান বিবেচ্য বিষয় নাগরিক স্বার্থ হবে, রাজনৈতিক পরিচয় নয়। একই সঙ্গে তিনি অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার অঙ্গীকারও করেন।
সোমবার ডিএনসিসির ১৫ নম্বর ওয়ার্ডের বারনটেক, নামাপাড়া, বাইগারটেক ও সিদ্দিক নগর এলাকায় তিনটি সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক এসব কথা বলেন।
আরও পড়ুন: ভাইরাল ভিডিওতে অস্ত্র দেখিয়ে হুমকি, কিশোর গ্যাংয়ের নেতা বুলেট গ্রেফতার
অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে এবং আইনি ব্যবস্থা নিয়েছে, তিনি বলেন। প্রশাসক হিসেবে ক্ষতিগ্রস্ত কর্মীদের পাশে দাঁড়ানো তাঁর নৈতিক দায়িত্ব ছিল বলেও তিনি উল্লেখ করেন।
মো. শফিকুল ইসলাম খান বলেন, একার পক্ষে কোনো উন্নয়ন সম্ভব নয়। জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমেই টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। সুতরাং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রীর ঘোষিত উন্নয়ন ও মানবতার বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
কোরবানির ঈদে নগর পরিচ্ছন্নতা কার্যক্রমের সাফল্যের কথাও তুলে ধরেন প্রশাসক। নগরবাসী নির্ধারিত স্থানে কোরবানির বর্জ্য ফেলেছেন এবং সিটি কর্পোরেশনের কর্মীরা দ্রুত তা অপসারণ করায় এবার নগরে দুর্গন্ধ সৃষ্টি হয়নি, এতে নগরবাসী স্বস্তিতে ঈদ উদযাপন করতে পেরেছেন।
প্রশাসক বলেন, ১৫ নম্বর ওয়ার্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের সংসদীয় এলাকা। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বসবাস করেন। তাই আমাদের লক্ষ্য হবে, সবার অংশগ্রহণে একটি সমন্বিত ও উন্নত ওয়ার্ড তৈরি করা।
আরও পড়ুন: ধামরাইয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ইউএনওর জরুরি বৈঠক
অনুষ্ঠানে ১৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সমস্যা সমাধানে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
ডিএনসিসির অঞ্চল-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুলকারনাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন