০২:৫১ পি.এম
কানাডার আলবার্টা সরকার আগামী ২ জুলাই পশ্চিম উপকূল পর্যন্ত প্রস্তাবিত দৈনিক ১০ লাখ ব্যারেল তেল পরিবহন সক্ষমতাসম্পন্ন একটি নতুন পাইপলাইনের সম্ভাব্য রুটের বিস্তারিত ঘোষণা করতে চলেছে।
এর আগে, প্রদেশটিকে ১ জুলাইয়ের মধ্যে ফেডারেল মেজর প্রজেক্টস অফিসে প্রস্তাব জমা দেওয়ার জন্য একটি সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। তবে ‘কানাডা ডে’ সরকারি ছুটির কারণে এই ঘোষণা একদিন পেছানো হয়েছে, এই তথ্য দিয়েছেন আলবার্টার প্রিমিয়ার ডানিয়েল স্মিথ-এর প্রেস সচিব স্যাম ব্ল্যাকেট।
আলবার্টা সরকার এর আগে একটি উন্মুক্ত ওয়েবসাইটে জানিয়েছে যে পাইপলাইন প্রকল্পের ঘোষণা মঙ্গলবার আসবে। কিন্তু পরবর্তীতে সময়সূচিতে পরিবর্তন করা হয়।
আরও পড়ুন: ঢাকা আদালত থেকে হাতকড়া খুলে পালিয়ে গেল হত্যা মামলার আসামি
এদিকে, প্রকল্পটি বাস্তবায়নের পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে ব্রিটিশ কলাম্বিয়ার বিরোধিতা। ব্রিটিশ কলাম্বিয়ার প্রিমিয়ার ডেভিড এবে ইতোমধ্যেই আলবার্টার প্রিমিয়ার এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি’র মধ্যে অনুষ্ঠিত সমঝোতার সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেছেন যে, ব্রিটিশ কলাম্বিয়ার মতামত ছাড়া এই উদ্যোগ এগিয়ে নেওয়া হচ্ছে।
যদিও পাইপলাইনের চূড়ান্ত রুট এখনও প্রকাশ করা হয়নি, তবে সিবিসি নিউজের হাতে পাওয়া নথিতে দেখা গেছে যে অন্তত তিনটি সম্ভাব্য রুট নর্থ কোস্ট অঞ্চলের দিকে যেতে পারে। ওই অঞ্চলে তেলবাহী ট্যাংকার চলাচলের ওপর বর্তমানে ফেডারেল নিষেধাজ্ঞা রয়েছে, যা বিতর্কিত নর্দান গেটওয়ে পাইপলাইন প্রকল্পের বিরোধিতার পর কার্যকর করা হয়েছিল।
এদিকে, Haisla Nation এবং Nisga’a Nation-সহ কয়েকটি আদিবাসী গোষ্ঠীও জানিয়েছেন যে, নর্থ কোস্ট অঞ্চলে নতুন কোনো তেল পাইপলাইনের জন্য তারা কোনো গ্রহণযোগ্য পথ দেখছে না।
আরও পড়ুন: ইরান যুদ্ধের প্রভাবে কমছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার, কার্বন নিঃসরণ স্থিতিশীল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন