০৮:৩৮ এম
নাটোরের দত্তপাড়া এলাকায় একটি সাদা মাইক্রোবাসে এসে দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ফাঁকা গুলি বর্ষণ করেছে। পুলিশ ধারণা করছে, এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে। গতকাল রোববার রাত ১০টার সময় এই ঘটনা ঘটে।
দত্তপাড়ার বাসিন্দা এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রচার সম্পাদক জুয়েল রানা জানিয়েছেন, রোববার রাত ১০টার কিছু পরে একটি সাদা মাইক্রোবাস বাজারের দিকে আসে। মাইক্রোবাসটি বাজারের মধ্যে থেমে তাদের নামিয়ে দিয়ে সেতুর দিকে চলে যায়। মাইক্রোবাস থেকে নেমে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ফাঁকা গুলি ছুড়তে ছুড়ে তারা সেতুর দিকে চলে যায়। পরে তারা সেতুর ওপরে রাখা মাইক্রোবাসে করে ঢাকার দিকে চলে যায়। এই সময় আনুমানিক ১৫-২০ রাউন্ড গুলি ছোড়া হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানিয়েছেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তিনি বলেন, "দুর্বৃত্তরা ১৫ থেকে ২০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বলে শুনেছি। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছি এবং বিস্তারিত পরে জানা যাবে।"
আরও পড়ুন: ৩৬ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভায়
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানিয়েছেন, দত্তপাড়া বাজার এলাকায় একটি সাদা মাইক্রোবাসে এসে দুর্বৃত্তরা ফাঁকা গুলি বর্ষণ করেছে। এরপর তারা পালিয়ে গেছে। সাদা মাইক্রোবাসটি শনাক্ত করতে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।
এদিকে, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে দত্তপাড়া বাজারে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন