প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পুলিশের একটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অলিভ অয়েল জব্দ করা হয়েছে। এই জব্দকৃত তেলের আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে জানা গেছে।
রোববার (২২ নভেম্বর) সকালে ভুরুঙ্গামারী থানা পুলিশ এই তথ্য প্রকাশ করে। এর আগে, শনিবার (২১ নভেম্বর) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত ভুরুঙ্গামারী-কুড়িগ্রাম মহাসড়কের দেওয়ানের খামার এলাকায় অভিযানটি পরিচালিত হয়।
পুলিশের সূত্রে জানা যায়, ওই রাতে নিয়মিত টহলের অংশ হিসেবে পুলিশের একটি দল ফুট পেট্রোল পরিচালনা করছিল। এ সময় কুড়িগ্রামগামী একটি দ্রুতগতির ইঞ্জিনচালিত নসিমনকে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু পুলিশের সংকেত উপেক্ষা করে নসিমনের চালক দুটি সাদা বস্তা ফেলে রেখে পালিয়ে যায়। পরে বস্তা দুটি তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় অলিভ অয়েল উদ্ধার করা হয়।
অভিযানে ভুরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ উপস্থিত ছিলেন।
পুলিশের ধারণা, সীমান্তের মাধ্যমে চোরাই পথে ভারত থেকে এই অলিভ অয়েলগুলো এনে ঢাকায় নেওয়া হচ্ছিল। এ ঘটনায় জব্দ করা মালামাল সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে থানায় জমা রাখা হয়েছে। চোরাচালানে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা এবং জব্দ করা পণ্যের মালিকানা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ ও সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন জানান, উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানে নিয়মিত চেকপোস্ট এবং ফুট পেট্রোল পরিচালনা করা হচ্ছে। সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক, জুয়া ও চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন