০৯:১১ পি.এম
পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকিরের সঙ্গে ইউএনডিপির রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ স্টেফান লিলারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।
সাক্ষাৎটি সোমবার (৮ জুন) পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হয়। এই সৌহার্দ্যপূর্ণ সাক্ষাথে ইউএনডিপির বিদায়ী রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ স্টেফান লিলার আইজিপিকে অভিনন্দন জানান।
তিনি আলোচনা করেন বাংলাদেশ পুলিশের সংস্কার, কমিউনিটি পুলিশিং, মানবাধিকার এবং পুলিশের মানসিক স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে।
আরও পড়ুন: খুলনায় বিএনপি নেতা জাকির শেখকে গুলি করে হত্যা
এছাড়া, তিনি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি এবং পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ প্রদানের বিষয়ে আগ্রহও প্রকাশ করেন।
আইজিপি বাংলাদেশ পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ইউএনডিপির বিদায়ী রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভের ভূমিকাকে ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে ইউএনডিপির আগ্রহকে স্বাগত জানান।
এ সময় তিনি বাংলাদেশ পুলিশ এবং ইউএনডিপির মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন। সাক্ষাৎকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: মহাসড়কে ছিনতাই ঝুঁকি সম্পর্কে চালকদের সতর্ক করলো পুলিশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন