০৯:৪১ এম
ফরিদপুরের ভাঙ্গায় একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী প্রাণ হারিয়েছেন। শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন নগরকান্দা উপজেলার লস্করদী ইউনিয়নের হাসনহাটি গ্রামের দলিল উদ্দিন মোল্লার ছেলে চয়ন মোল্লা (২৩), একই গ্রামের আজগার শেখের ছেলে সজিব শেখ (২২) এবং ইনায়েত মোল্লার ছেলে নয়ন মোল্লা (২১)। উল্লেখ্য, চয়ন সৌদি আরবপ্রবাসী ছিলেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্ম বার্ষিকী উদযাপিত
স্থানীয় সূত্র এবং হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, তিন যুবক শনিবার রাতে একটি মোটরসাইকেলে করে ভাঙ্গা থেকে নগরকান্দায় নিজেদের বাড়ির দিকে যাচ্ছিলেন। নওপাড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি অজ্ঞাত গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এই ঘটনায় তিনজনই সড়কে ছিটকে পড়ে যান। ঘটনাস্থলে চয়ন মোল্লার মৃত্যু ঘটে। পরে স্থানীয় বাসিন্দা ও হাইওয়ে পুলিশ সজিব এবং নয়নকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন: মধুপুরে দামপাড়া দারুল কোরআন মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
চিকিৎসাধীন অবস্থায় সজিবের মৃত্যু ঘটে। অন্যদিকে, মোটরসাইকেলের চালক নয়ন মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল হোসেন জানিয়েছেন, দুর্ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাত গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন