১২:৫২ পি.এম
যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের সুযোগ নিয়ে এলপিজি নিয়ে ধর্মঘট ডেকে মূল্য বৃদ্ধির চেষ্টা করলে আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
এটি বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে এলপিজি ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠক শেষে তিনি জানান। আগামী বৃহস্পতি ও শুক্রবার এলপিজি ব্যবসায়ীদের ডাকা ধর্মঘটের প্রেক্ষাপটে এই মন্তব্য করা হয়।
বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরও একই কথা বলেন। তিনি উল্লেখ করেন, এলপিজি একটি ব্যক্তিখাত কেন্দ্রিক ব্যবসায়িক পণ্য। বাজার স্থিতিশীল করার জন্য সরবরাহ বৃদ্ধি করতে যা কিছু প্রয়োজন, তা করা হচ্ছে। তবে এলপিজির বাজার পরিস্থিতিকে নিজেদের স্বার্থে ব্যবহার করে সংকট সৃষ্টির চেষ্টা করলে সরকার তা বরদাশত করবে না।
আরও পড়ুন: রাষ্ট্রবিরোধী মিছিলে অর্থায়নের অভিযোগে আ.লীগ নেতা মোস্তফা আহমেদ জুয়েল গ্রেফতার
এ সময় উভয় মন্ত্রী এলপিজি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান যে, যেকোনো সমস্যা আলোচনা মাধ্যমে সমাধানের চেষ্টা করা উচিত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন