০১:০৪ পি.এম
অ্যাস্টন ভিলার হয়ে প্রিমিয়ার লিগে ক্লাবটির সর্বোচ্চ গোলদাতা অলি ওয়াটকিন্স এবার সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দিয়েছেন। সৌদি ক্লাবটি ৩০ বছর বয়সী ইংলিশ ফরোয়ার্ডের সঙ্গে তিন বছরের একটি চুক্তি সম্পন্ন করেছে।
দলবদলের আর্থিক বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এই দলবদলটি প্রায় ৫ কোটি ১০ লাখ পাউন্ডে সম্পন্ন হয়েছে।
আল হিলালে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন ওয়াটকিন্স। দলবদল নিয়ে আলোচনা চলাকালীন সময়ে অ্যাস্টন ভিলার মৌসুমের প্রথম ম্যাচে অংশ নিতে অস্বীকৃতি জানান তিনি। পরে ভিলা কোচ উনাই এমেরি জানান, তিনি এ ঘটনার জন্য ক্ষমা চেয়েছিলেন। শেষ পর্যন্ত, চুক্তির আরও দুই বছর বাকি থাকতেই ক্লাব ছাড়লেন ওয়াটকিন্স।
আরও পড়ুন: এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এ চ্যাম্পিয়ন ইউল্যাব ক্রিকেট দলকে সংবর্ধনা
বিদায়বেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা প্রকাশ করেছেন ওয়াটকিন্স। তিনি বলেন, "অ্যাস্টন ভিলায় তার সময়টা এভাবে শেষ হবে, তা কখনো কল্পনাও করেননি।" একই সঙ্গে ক্লাবটিতে কাটানো ছয় বছরের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
২০২০ সালে অ্যাস্টন ভিলায় যোগ দেওয়ার পর ওয়াটকিন্স ক্লাবটির হয়ে প্রিমিয়ার লিগে ৯১ গোল করেছেন, যা ভিলার ইতিহাসে সর্বোচ্চ। সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোলের সংখ্যা ১০৮টি। গত মৌসুমে ২১ গোল করার পাশাপাশি ইউরোপা লিগ জয়ে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
ভিলায় থাকাকালীন সময়ে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ওয়াটকিন্সের অভিষেক ঘটে। দেশের হয়ে তিনি এখন পর্যন্ত ২৪ ম্যাচ খেলেছেন।
ওয়াটকিন্সের বিদায়ে আক্রমণভাগে একটি বড় শূন্যতা তৈরি হয়েছে। তবে তার সম্ভাব্য বিকল্প হিসেবে চেলসি থেকে নিকোলাস জ্যাকসনকে দলে ভিড়িয়েছে অ্যাস্টন ভিলা।
আরও পড়ুন: রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের ১২৪ সদস্য গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন