ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি চুক্তি হচ্ছে রবিবার


ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি চুক্তি হচ্ছে রবিবার

উপসাগরীয় অঞ্চলে চলমান ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধে একটি সমঝোতা স্মারক (মেমোরেন্ডাম) আগামী রবিবারের মধ্যেই স্বাক্ষরিত হতে পারে। একটি পশ্চিমা সূত্র জানিয়েছে, সম্ভাব্য চুক্তি স্বাক্ষরের স্থান হিসেবে সুইজারল্যান্ডের জেনেভার নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া তথ্য অনুযায়ী, চুক্তির ভাষা এখনও চূড়ান্ত করা হচ্ছে। তবে ইরান তার অবস্থানে অনঢ় রয়েছে যে, সমঝোতার অংশ হিসেবে শুধু ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান নয়, লেবাননেও যুদ্ধ বন্ধ করতে হবে। যেখানে ইসরায়েল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ চলছে।

সূত্রটি জানায়, শনিবারের মধ্যে চুক্তির খসড়া চূড়ান্ত করার লক্ষ্য রয়েছে। যাতে রবিবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ আনুষ্ঠানিকভাবে এতে স্বাক্ষর করতে পারেন।

আরও পড়ুন: স্কুল ফিডিং কার্যক্রম অব্যাহত থাকবে, বিকল্প খাদ্য পদ্ধতি যাচাই: ববি হাজ্জাজ

সমঝোতার আগাম বার্তা ট্রাম্পের

এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা অর্জিত হয়েছে এবং সে কারণেই তিনি নতুন সামরিক হামলার পরিকল্পনা স্থগিত করেছেন।

হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা ইরানের সঙ্গে যুদ্ধের একটি দুর্দান্ত সমাধান করেছি।’

তবে ইরানি কর্মকর্তাদের বর্ণনা অনুযায়ী, চুক্তির খসড়ায় তেহরানের দীর্ঘদিনের বেশ কয়েকটি দাবি অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী ১৯ নভেম্বর লালমনিরহাটে ১৫ কিলোমিটার মডেল খাল খনন কাজ উদ্বোধন করবেন

এর মধ্যে রয়েছে ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দকৃত বিলিয়ন ডলারের সম্পদ মুক্ত করা এবং লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধবিরতি নিশ্চিত করা।

নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সম্পদ মুক্তির প্রস্তাব

একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানান, খসড়া চুক্তিতে ইরানের তেল খাতে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং বিদেশে আটকে থাকা বিপুল অর্থ ছাড়ের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া পারমাণবিক ইস্যু আপাতত ভবিষ্যৎ আলোচনার জন্য রেখে দেওয়া হয়েছে। তবে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। তবে তেহরান বরাবরই বলেছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

আরও পড়ুন: জাতীয় গণমাধ্যমে হাওরের জীবনযাত্রা ও সম্ভাবনা তুলে ধরার উদ্যোগ: তথ্য প্রতিমন্ত্রী

ইরানের মেহর সংবাদ সংস্থা জানায়, সম্ভাব্য চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ইরানের কাছাকাছি থেকে সামরিক উপস্থিতি কমানোর প্রতিশ্রুতি এবং দেশটির যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনের জন্য অন্তত ৩০০ বিলিয়ন ডলারের পরিকল্পনা উপস্থাপনের বিষয়েও সম্মত হয়েছে।

ইতিবাচক প্রতিক্রিয়া

সম্ভাব্য সমঝোতার খবরে আন্তর্জাতিক বাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। শুক্রবার বিশ্ব শেয়ারবাজারে ঊর্ধ্বগতি লক্ষ করা যায় এবং অপরিশোধিত তেলের দামও কমতে শুরু করে। ইউরোপীয় লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম ২ শতাংশের বেশি কমে যায়।

ট্রাম্প বলেন, চুক্তি স্বাক্ষরের সঙ্গে সঙ্গেই হরমুজ প্রণালি পুনরায় পুরোপুরি উন্মুক্ত হবে। যা ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পর তেহরান এই গুরুত্বপূর্ণ নৌপথে কড়াকড়ি আরোপ করেছিল।

আরও পড়ুন: বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ছাড় না দেয়ার হুঁশিয়ারি ডিআইজির

ইসরায়েলের প্রতিক্রিয়া

তবে সম্ভাব্য চুক্তির একটি গুরুত্বপূর্ণ দিক হলো- লেবাননে যুদ্ধ বন্ধের শর্ত, যা ইসরায়েলের জন্য গ্রহণযোগ্য না-ও হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ইসরায়েল ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ইরানের বিরুদ্ধে অভিযান শুরু করলেও চলমান শান্তি আলোচনায় সরাসরি অংশ নিচ্ছে না।

দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের সঙ্গে সম্ভাব্য কোনো সমঝোতা স্মারকের পক্ষভুক্ত নয় ইসরায়েল।

আরও পড়ুন: ইরানে হামলার আশঙ্কার মধ্যে বৈঠকে বসছেন নেতানিয়াহু-আইজেনকোট

উত্তেজনা চলমান

সমঝোতার সম্ভাবনা তৈরি হলেও হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি। মার্কিন কর্মকর্তাদের দাবি, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বাহিনী দুটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে।

একই সময়ে ইরানি গণমাধ্যম জানিয়েছে, দেশটির বাহিনী একটি তেলবাহী জাহাজের চলাচল আটকে দিয়েছে এবং এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

আরও পড়ুন: গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের ষড়যন্ত্র জনগণ প্রতিহত করবে: রুহুল কবির রিজভী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

"ষড়যন্ত্র এখনো থামেনি, পেছনে পার্শ্ববর্তী দেশের মদদ: দুদু"

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০৬:৪৪ পি.এম


"ষড়যন্ত্র এখনো থামেনি, পেছনে পার্শ্ববর্তী দেশের মদদ: দুদু"

দেশের মধ্যে এবং দেশের বাইরে এখনও একটি বিশেষ মহল ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু দাবি করেন, যে পার্শ্ববর্তী দেশ এই চক্রকে আশ্রয় ও ইন্ধন জোগাচ্ছে।

তিনি শুক্রবার (১২ জুন) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী নাগরিক সমাজ। সভায় বক্তারা সাবেক রাষ্ট্রপতির জীবন, আদর্শ এবং দেশের প্রতি তার অসামান্য অবদানের কথা স্মরণ করেন।

বর্তমান বিএনপি সরকার দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে এই উল্লেখ করে দুদু বলেন, সকল ধরনের অপতৎপরতা রুখে দিতে দেশবাসীকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

একইসঙ্গে দেশের অগ্রযাত্রাকে বেগবান করতে সরকারকে সর্বাত্মক সমর্থনের আহ্বান জানান বিএনপির এই ভাইস চেয়ারম্যান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রামপুরায় গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী পলাশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০৬:৪৭ পি.এম


রামপুরায় গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী পলাশ

রাজধানীর হাতিরঝিল এলাকায় পুলিশি তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান, যিনি পলাশ নামে পরিচিত, তার ওপর গুলি চালানো হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এটি ঘটনার সময় শুক্রবার (১২ জুন) জুমার নামাজের পর রামপুরা ব্রিজ-সংলগ্ন একরামুন্নেছা বালক উচ্চবিদ্যালয়ের পাশে ঘটে।

পলাশের বাবার নাম ইউনুস খান এবং তার বাড়ি রাজধানীর পশ্চিম রামপুরায় অবস্থিত। তিনি যুবদল নেতা মিজানুর রহমান মিজান হত্যা মামলায় দণ্ডিত ছিলেন। এক মাস আগে তিনি কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে বের হন।

পুলিশ জানায়, জুমার নামাজের পর পলাশ নিজ বাসভবনের নিচে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় আগে থেকেই অপেক্ষা করা দুর্বৃত্তরা তাকে গুলি করে এবং মোটরসাইকেলে করে পালিয়ে যায়। পরপর দুটি রাউন্ড গুলি করা হলে এক রাউন্ড গুলি তার মাথা ভেদ করে বের হয়ে যায়।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে ক্রাইম সিন ইউনিটের মাধ্যমে।

এই ঘটনার পর পলাশের পরিবার দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহাসড়ক অবরুদ্ধ করে তাণ্ডব: ভৈরবে সংঘর্ষের মূলহোতা অন্তর লালসহ ৫ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০৬:৪৭ পি.এম


মহাসড়ক অবরুদ্ধ করে তাণ্ডব: ভৈরবে সংঘর্ষের মূলহোতা অন্তর লালসহ ৫ জন গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ দুর্জয় মোড় দখল করে পাঁচ ঘণ্টাব্যাপী সংঘর্ষ, ভাঙচুর ও নৈরাজ্যের ঘটনায় প্রধান অভিযুক্ত শাওন রহমান অন্তর ওরফে অন্তর লাল (২৮)সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ভৈরব থানা পুলিশ।
শুক্রবার (১২ জুন) ভোরে পৌর শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— পৌর শহরের কমলপুর বাসস্ট্যান্ড এলাকার জিল্লুর রহমানের ছেলে শাওন রহমান অন্তর লাল (২৮), ভৈরবপুর উত্তর পাড়া এলাকার মৃত সেলিম মোল্লার ছেলে আশিকুজ্জামান লেলিন (৩৫) ও লিমন মিয়া (৩৩), একই এলাকার মৃত হালিম মোল্লার ছেলে আক্তারুজ্জামান আকাশ (২৭) এবং রুহুল আমিন মিয়ার ছেলে আলাদিন মিয়া (২৬)।
পুলিশ সূত্র জানায়, এসআই এমদাদুল কবীরের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে ঘোড়াকান্দা এলাকা থেকে অন্তর লালকে এবং ভৈরবপুর উত্তর পাড়া থেকে অপর চার আসামিকে আটক করা হয়।
গত ১০ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কমলপুর এলাকার যুবকদের সঙ্গে দুর্জয় মোড় সংলগ্ন এলাকার যুবকদের সংঘর্ষের সূত্রপাত হয়। রাত ১২টা পর্যন্ত টানা সাড়ে ৫ ঘণ্টা সংঘর্ষ চলাকালে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষকারীরা ঢাকা-সিলেট মহাসড়ক দখল করে নেওয়ায় দেশের অন্যতম ব্যস্ত এই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে।
এ ঘটনায় ভৈরব থানার তৎকালীন ওসি, এক পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান শেলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৭ রাউন্ড টিয়ারগ্যাস নিক্ষেপের নির্দেশ দেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
পুলিশের তথ্যমতে, দুর্জয় মোড় সংলগ্ন এলাকার যুবকদের নেতৃত্বে ছিলেন অন্তর লাল। অপরদিকে কমলপুর এলাকার যুবকদের নেতৃত্ব দেন আরমানসহ কয়েকজন।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতারউর রহমান আকন্দকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
এ বিষয়ে ভৈরব-কুলিয়ারচরের সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আবু মুসা শেখ সাংবাদিকদের ব্রিফিংয়ে জানান, সংঘর্ষের সময় দোকানপাট ভাঙচুরের ঘটনায় ব্যবসায়ী দুলাল মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলার প্রধান আসামি অন্তর লালসহ পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাবনায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক কলেজছাত্রের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০৬:৪৯ পি.এম


পাবনায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক কলেজছাত্রের

পাবনা সদর উপজেলার তারাবাড়িয়ায় পিকআপ এবং মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের ফলে মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত হয়েছেন এবং একজন আহত হয়েছেন।

শুক্রবার (১২ জুন) বেলা ২ টার দিকে পাবনা সদর উপজেলার তারাবাড়িয়ায় পিকআপ মোটরসাইকেল সংঘর্ষের এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত কলেজছাত্র সাজ্জাদ (২২) পাবনা জেলার আতাইকুলা থানার দুবলিয়া ইউনিয়নের সাদুল্লাহপুর গ্রামের রেন্টু মন্ডলের পুত্র।

আহত ব্যক্তি জুলফিকার (২৫) একই গ্রামের সিরাজ মন্ডলের পুত্র। তারা দুজন আপন চাচাতো ভাই।

পাবনা সদর থানার সহকারী উপপরিদর্শক (এসআই) মানিক হোসেন জানান, জুলফিকার এবং তার চাচাতো ভাই সাজ্জাদ মোটরসাইকেল নিয়ে যখন তারাবাড়িয়া বাজারে পৌঁছান, তখন অপরদিক থেকে আসা পিকআপের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনার ফলস্বরূপ ঘটনাস্থলে সাজ্জাদের মৃত্যু ঘটে। গুরুতর আহত হন জুলফিকার, তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে পাবনা ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য অর্থপেডিকস বিভাগে ভর্তি করেন। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী হাসপাতালে নেওয়া হয়েছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে বলেন, তারা এই ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে চাচ্ছেন না, তাই নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%