প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দৈনিক ইত্তেফাক-এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি, প্রবীণ সাংবাদিক সুবীর বসাকের মৃত্যুতে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় তাঁর পরলোকগমনের খবর প্রকাশিত হলে সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে আসে।
এক শোকবার্তায় কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আল আমিন সংগঠনের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার চিরশান্তি ও সদ্গতি কামনা করেন। তাঁরা একই সাথে শোকসন্তপ্ত পরিবারের সদস্য, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ উল্লেখ করেন, সুবীর বসাকের প্রয়াণে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব পরিবার গভীরভাবে শোকাভিভূত ও মর্মাহত। তাঁর মৃত্যু কেবল একটি পরিবারে নয়, বরং কিশোরগঞ্জের সাংবাদিকতা অঙ্গনের জন্য একটি অপূরণীয় ক্ষতি। দীর্ঘ পেশাগত জীবনে নিষ্ঠা, সততা, পেশাদারিত্ব ও সাহসিকতার সঙ্গে সাংবাদিকতার যে অনন্য দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, তা সহকর্মীদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।
তারা আরও বলেন, একজন সাংবাদিকের প্রকৃত পরিচয় তাঁর কর্মে, আদর্শে ও মানুষের প্রতি দায়বদ্ধতায়। সুবীর বসাক তাঁর কর্মনিষ্ঠা ও সাংবাদিকসুলভ দায়িত্ববোধের মাধ্যমে সেই পরিচয়ের স্বাক্ষর রেখে গেছেন। তাঁর প্রস্থান কিশোরগঞ্জের সংবাদজগতের জন্য এক বেদনাবিধুর শূন্যতার সৃষ্টি করেছে। তাঁর অবদান ও স্মৃতি সহকর্মীদের কাছে শ্রদ্ধার সঙ্গে অম্লান হয়ে থাকবে।
শোকবার্তার শেষাংশে নেতৃবৃন্দ পরম করুণাময়ের কাছে প্রয়াত সাংবাদিকের বিদেহী আত্মার চিরশান্তি ও সদ্গতি প্রার্থনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দানের জন্য প্রার্থনা জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন