প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের মীরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে। নিহতের নাম মুজাহিদুল ইসলাম নাফিজ (২৪)। শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জমাদার গ্রামে এই দুঃখজনক ঘটনা ঘটে।
নিহত নাফিজ জমাদার গ্রামের গোলবক্স মুহুরী বাড়ির বাসিন্দা, যিনি অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুল মোস্তফার ছোট ছেলে। তিনি ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, চিটাগং (ইউসিটিসি)-এর তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
নাফিজের স্বজন আব্দুর রহিম জানান, নাফিজ পরিবারসহ চট্টগ্রাম শহরে বসবাস করেন। দুই দিন আগে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। যোহরের নামাজ জামাতে আদায় করার উদ্দেশ্যে গোসল না করেই নামাজ পড়তে যান। নামাজ শেষে দুপুর ২টার দিকে গোসল করতে বাড়ির পাশের পুকুরে নামলে পা পিছলে পানিতে পড়ে যান।
আব্দুর রহিম আরও জানান, নাফিজ সাঁতার জানতেন না। ফলে তিনি পুকুরের পানিতে ডুবে যান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (মস্তাননগর হাসপাতাল) জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করার পরিকল্পনা রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন