প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদারীপুর সদর মডেল থানায় আটক থাকা দুই আসামিকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হয়েছে। এ ঘটনার প্রেক্ষিতে অভিযান চালিয়ে সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে সাতজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (৮ জুন) রাত ১০টার দিকে সদর মডেল থানার সামনে এই ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, শহরের বাদামতলা এলাকার সবুজ এবং নতুন মাদারীপুর এলাকার আরিফ চৌকিদারকে সোমবার সন্ধ্যায় শহরের পুরাতন বিসিক শিল্প নগরী এলাকা থেকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, দুজনই একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। পরে যখন তাদেরকে পুলিশের গাড়িতে ওঠাতে নেয়া হয়, তখন স্থানীয়দের সঙ্গে বাগ্বিতণ্ডা ঘটে। একপর্যায়ে যখন অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়, তখন পুলিশ দ্রুত গ্রেফতার হওয়া দুজনকে থানায় নিয়ে যায়।
পরে, পুলিশের গাড়ি থেকে নামানোর সময় গ্রেফতার হওয়া দুই আসামিকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন তাদের স্বজনরা। কিন্তু পুলিশের তৎপরতায় তারা এই প্রচেষ্টায় ব্যর্থ হন। এ ঘটনায় সদর মডেল থানার সামনে আসামির স্বজন ও এলাকার জনগণ সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে খবর পেয়ে থানার অতিরিক্ত পুলিশ সদস্য এবং পুলিশ লাইনসের সদস্যরা লাঠিচার্জ করে বিক্ষোভকারী জনতাকে ছত্রভঙ্গ করে দেন।
এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা জানান, পুলিশের কাজে বাধা দেয়ার কারণে বর্তমানে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় জড়িত অন্যান্যদের ধরতে অভিযান চলমান আছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন