প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার খরবোনা নদীরধার ও কাদিরমোড় এলাকায় একই রাতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিনটি পৃথক হামলার ঘটনা ঘটে। এসব হামলায় গুরুতর আহত হয়েছেন দুই নারী এবং দুই যুবক। আহতদের মধ্যে উল্লেখযোগ্য দুই যুবক রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী গৃহবধূ ঝর্ণা জানান, রবিবার (৩১ মে) রাতে খরবোনা নদীরধার এলাকায় স্থানীয় একটি স্বেচ্ছাসেবক দলের নেতার নেতৃত্বে ৩০-৪০ জনের একটি দল করবোনা এলাকার বাসিন্দা জাভেদের মেয়ে শ্রাবনীকে শ্লীলতাহানী করার চেষ্টা করে। এ সময় তার স্ত্রী রানী (৩৫) মেয়েকে রক্ষায় এগিয়ে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। হামলাকারীরা পালানোর আগে বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়।
এরপর, রাত ১০টার দিকে কেদুরমোড় এলাকায় একই দলের হামলায় আলামিন (৩৫) ও সানারুল (৩২) নামে দুই যুবক গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীরা দাবি করেন, হামলাকারীরা ধারালো অস্ত্র ও দেশীয় অস্ত্র দিয়ে তাদের এলোপাতাড়ি কুপিয়েছে এবং পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আলামিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউ’তে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। আলামিন ১নং ওয়ার্ডে এবং রানী ৮নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ রয়েছে যে, ওই দুই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়ার পর হামলাকারীরা আরেকটি বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। আহত সানারুল এবং তার বড় ভাই জিয়ারুলের বাড়ির সব মালামাল রাত ৩টার দিকে লুটপাট করে নিয়ে যায় হামলাকারী আলীর নেতৃত্বে তার বাহিনী। ভুক্তভোগীদের দাবি, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত ছিল কিন্তু হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
সোমবার রাত সাড়ে ৯টায় এ বিষয়ে জানতে চাইলে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলাম জানান, রবিবার রাতের তাণ্ডবের বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি বলেন, মামলার পর অভিযুক্তদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।
এদিকে, ঘটনাগুলোকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আহতদের পরিবারের লোকজন এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছে। হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন