প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টালিউডের অভিনেত্রী অপরাজিতা আঢ্য সব সময় মুখের ওপর কথা বলতে পছন্দ করেন। তিনি প্রাণ খুলে হাসতে জানেন এবং সোজা কথা সোজাভাবে বলার জন্যও পরিচিত। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘দেবীপক্ষ’ সিরিজের প্রথম ঝলক, যেখানে অপরাজিতা এক রাজকীয় পরিবারের গৃহিণী হিসেবে হাজির হয়েছেন। একই দিনে, সামাজিক মাধ্যমে অভিনেত্রী নেটপাড়ার বাসিন্দাদের জন্য আত্মসম্মানের পাঠ পড়ালেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে তিনি বেশ কিছু ছবি পোস্ট করেছেন। সেখানে অপরাজিতা লিখেছেন— "সম্মান ভিক্ষা করে পাওয়ার জিনিস নয়; সম্মান এমন একটি উপস্থিতি, যেখানে মানুষ নিজে থেকেই নিজের ব্যবহার ঠিক করে নেয় তোমায় দেখে। কিন্তু যে মানুষ নিজেকে সব থেকে বেশি অ্যাভেলেবেল করে দেয়, সবসময় সবার জন্য উপস্থিত থাকে, তারাই দিনের শেষে মানুষের প্রতারণার শিকার হয়।"
অপরাজিতা আরও বলেন, "অতিরিক্ত যত্ন ভীষণ সাংঘাতিক। কোনো মানুষের জন্য সবসময় উপস্থিত থাকার অর্থ হলো— নিজের অস্তিত্বকে বিপন্ন করে তোলা। ভালোবেসে অন্যের জন্য করা কাজকে মানুষ একটা সময় টেকেন ফর গ্যান্টেড করে তোলে। অন্যকে বাঁচাতে গিয়ে একসময় নিজেই মরে যাওয়াটা কখনো বুদ্ধিমানের কাজ হতে পারে না।"
এজন্য তিনি সবাইকে ভালো না বেসে, সবার জন্য অপেক্ষা না করে, শুধুমাত্র নিজেকে ভালোবাসার পরামর্শ দেন। অপরাজিতা বলেন, "নিজের বন্ধু হতে হবে, হয়ে উঠতে হবে নিজের সাফল্যের সব থেকে বড় সাক্ষী। নিজের দাম নিজে না বুঝলে কখনোই আত্মসম্মান নিয়ে বাঁচা যাবে না। এটুকু বুঝতে পারলেই জীবন সার্থক।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন