প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের সন্দ্বীপে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন এবং প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালত মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে।
মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলা কমপ্লেক্স এলাকায় সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন-এর নেতৃত্বে এ মোবাইল কোর্টটি পরিচালিত হয়।
অভিযান চলাকালীন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে ক্যাফে আনোয়ারা-এর মালিককে ৫০ হাজার টাকা, হাজী বিরিয়ানি-এর মালিককে ২৫ হাজার টাকা এবং মেসার্স বেলাল ফল বিতান-কে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সন্দ্বীপ থানা পুলিশ ও উপজেলা আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করা, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা প্রদান এবং ব্যবসা প্রতিষ্ঠানে আইন মেনে কার্যক্রম পরিচালনার জন্য এ ধরনের মোবাইল কোর্টের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন