প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বকাপ থেকে চেক প্রজাতন্ত্রের বিদায়ের পর মাত্র কয়েক ঘন্টার মধ্যে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দলের তারকা ফরোয়ার্ড প্যাট্রিক শিক।
তিনি বলেন, বুন্ডেসলিগার ক্লাব বায়ার লেভারকুসেনের হয়ে খেলা ৩০ বছর বয়সী শিক ইনস্টাগ্রামে একটি বিবৃতিতে লিখেছেন, ‘আজ জাতীয় দলে আমার অধ্যায়ের সমাপ্তি হলো।’
২০১৬ সালের মে মাসে মাল্টার বিপক্ষে এক প্রীতি ম্যাচে তাঁর চেক প্রজাতন্ত্রের হয়ে অভিষেকে তিনটি গোল করেছিলেন। মোট ৫৬টি ম্যাচ খেলেছেন এবং ২৬টি গোল করেছেন জাতীয় দলের জার্সিতে।
অভিষেক ম্যাচেই গোল পেলেও যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত চলমান বিশ্বকাপে তিনি কোন গোল করতে পারেননি।
গত বৃহস্পতিবার (২৫ জুন) গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে ৩-০ গোলের হারে বদলি হিসেবে মাঠে নামেন শিক। ওই পরাজয়ের কারণে শুধু এক পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে থেকে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে চেক প্রজাতন্ত্র।
জাতীয় দল থেকে বিদায় ঘোষণা করে শিক বলেছেন, ‘জাতীয় দলের জার্সিতে যা অর্জন করেছি, তা নিয়ে আমি গর্বিত। তবে আমি মনে করি, সাম্প্রতিক বছরগুলোতে চেক ফুটবল তার প্রকৃত সামর্থ্যের তুলনায় অনেক কম দেখাতে পেরেছে।’
শিক সর্বশেষ দুটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও চেক প্রজাতন্ত্রের প্রতিনিধিত্ব করেছিলেন। ২০২০ ইউরোতে তিনি পাঁচ গোল করে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে ছিলেন।
সেই টুর্নামেন্টের একটি স্মরণীয় গোল ছিল স্কটল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানের জয়ে। মাঝমাঠের ঠিক ভেতর থেকে তিনি দেখেন প্রতিপক্ষ গোল রক্ষক লাইন ছেড়ে অনেকটা এগিয়ে এসেছেন। এরপর দূরপাল্লার দারুণ এক বাঁকানো শটে বল জালে পাঠিয়ে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলগুলোর একটি উপহার দিয়েছিলেন।
সেই ইউরোতে চেক প্রজাতন্ত্র কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন