প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকের চাপায় কাজী দেশ (২৮) নামের এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। এই দুর্ঘটনাটি ঘটেছে শনিবার (১০ অক্টোবর) রাতে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের হরিপুর এলাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ওসি মো. মোকছেদুর রহমান।
পুলিশ ও নিহতের পরিবারের সূত্রে জানা গেছে, কাজী দেশ ব্রাক্ষণশাসন গ্রামের কাজী রিপনের একমাত্র পুত্র। তিনি সুইডেনের প্রবাসী ছিলেন এবং সম্প্রতি দেশে ফিরেছেন। শনিবার রাতে মোটরসাইকেল নিয়ে উপজেলা সদর ঘাটাইলের দিকে যাচ্ছিলেন। হরিপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দেয়, ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
ঘাটাইল থানার ওসি মো. মোকছেদুর রহমান জানিয়েছেন, শনিবার রাতে ট্রাকচাপায় কাজী দেশ নামের প্রবাসী যুবকের মৃত্যু ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহত যুবকের মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন