প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুরে একটি বিয়ের অনুষ্ঠানে অ্যালকোহল (মদ) মনে করে মিথানল পান করায় দুইজনের মৃত্যু হওয়ার একটি ঘটনা ঘটেছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
রোববার (১৯ জুলাই) ভোর চারটার সময় সজিব (২২) এবং বিকেল সাড়ে চারটার সময় রনি (২০) মিয়া নামে ঐ দুই যুবকের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর ঘটনা ঘটে।
নিহত সজিব ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার জুনিয়ার বাজার এলাকার বাসিন্দা ছিলেন। তিনি কোনাবাড়ী থানাধীন বাইমাইল কাদের মার্কেট এলাকার মফিজ উদ্দিনের বাসায় ভাড়া থাকতেন এবং সেখানে কাঁচা মালের ব্যবসা করতেন। অপরদিকে, রনি মিয়া একই জেলার বাসিন্দা থাকলেও, তিনি বাইমাইল কাদের মার্কেট এলাকায় তোবারক মোল্লার বাসায় ভাড়া থাকতেন ও আশুলিয়া পলিটেকনিক্যাল কলেজে পড়াশোনা করতেন।
স্থানীয়রা জানান, ১০ জুলাই রাতে বাইমাইল কাদের মার্কেট এলাকার ভাড়াটিয়া রমজানের বিয়ের অনুষ্ঠানে সজিব ও রনি মিয়া মদ বলতে মিথানল পান করেন। পরবর্তী দিন সকালে তারা অসুস্থ অনুভব করলে স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ ব্যবহার করেন। তবে তাদের শারীরিক অবস্থার কোনও উন্নতি দেখা না গেলে তারা কোনাবাড়ী ক্লিনিকেও ভর্তি হয়।
ক্লিনিকে থাকা অবস্থায় তাদের শারীরিক অবস্থা অবনতি ঘটলে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৯ জুলাই) ভোর চারটেতে প্রথমে সজিব ও পরে সাড়ে চারটের সময় রনি মিয়া মারা যান।
রনি মিয়ার নানী রেজিয়া খাতুন জানান, তিনি রনির সাথে বসবাস করতেন এবং তাকে পড়াশোনা করাতে ভিক্ষাবৃত্তি করতেন। রেজিয়া বলেন, 'সে এতটাই ভদ্র ছিল যে কোন নেশা করত না।' তিনি জানান, 'তাকে যড়যন্ত্র করে হত্যা করা হয়েছে।' তিনি এই ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবি করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, (Methanol Poisoning) পান করার কারণে তাদের মৃত্যু ঘটেছে।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ইফতেখার হোসেন জানান, শাহবাগ থানা থেকে এক বার্তা পেয়েছি যে সজিব নামে এক যুবক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গিয়েছে। পরে আনফিশিয়ালি বিকেলে রনি মিয়ার মৃত্যুর খবর পাই।
এ ঘটনার পর থেকে অভিযুক্ত কাঁচা মালের ব্যবসায়ী সাগর পলাতক রয়েছে। তিনি বলেন, 'আমরা ঘটনাস্থলে এসেছি এবং বিষয়টি নিয়ে কাজ করছি।'
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন