প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজারের কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে এক ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোট এবং এতে থাকা ৪ জেলেকে বাংলাদেশ কোস্টগার্ড জীবিত উদ্ধার করেছে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন শুক্রবার বিকালে এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ‘এফবি সৌরভ’ নামের এই ফিশিং বোটটি চার জেলেকে নিয়ে কক্সবাজার থেকে সন্দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়। গত ১৮ জুন দুপুরে কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে শুক্রবার সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে সহায়তা চাওয়ার পর কোস্টগার্ড বিষয়টি জানতে পারে।
খবর পাওয়ার পর সমুদ্রে টহলরত কোস্টগার্ডের একটি জাহাজ দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে এবং বিকল বোটসহ ৪ জেলেকে জীবিত উদ্ধার করে। তাদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে।
কোস্টগার্ড জানিয়েছেন, উদ্ধার হওয়া জেলে ও ফিশিং বোটটি মালিকপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বাহিনীটি জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের জরুরি উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন