প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মানিকগঞ্জের দৌলতপুরে অবৈধভাবে পার্শ্ববর্তী নাগরপুর উপজেলায় সার পাচারের সময় ১১ বস্তা সার স্থানীয় জনতা আটক করেছে। শুক্রবার (১৬ অক্টোবর) উপজেলার চকমিরপুর ইউনিয়নের সমেতপুর মেইন রাস্তায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, দৌলতপুরের সাব-ডিলার (দীপু ট্রেডার্স) হাবিবুর রহমান হবি চোরাই পথে সরকারি বরাদ্দের সার নবদিয়া গ্রামের মামুন মিয়ার কাছে বেশি দামে বিক্রি করার চেষ্টা করছিলেন।
আজ ১১ বস্তা সার নাগরপুরে নিয়ে যাওয়ার সময় স্থানীয় কৃষক ও জনতা সারবোঝাই ভ্যানটি আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চোরাই পথে সার বিক্রির অপরাধে সাব-ডিলার হাবিবুর রহমান হবিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস মন্তব্য করেন, "সরকারি সার অবৈধভাবে অন্যত্র বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। কৃষকের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আটককৃত ১১ বস্তা সার বর্তমানে উপজেলা কৃষি অফিসের হেফাজতে রাখা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন