প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ কারণ, জুলাই সনদে রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কে যে ঐকমত্য হয়েছিল, তা থেকে সরে আসা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান স্বাক্ষরিত একটি বিবৃতিতে এ সিদ্ধান্ত প্রকাশ করা হয়েছে।
বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান উল্লেখ করেন, রাষ্ট্রপতির পদ অলংকারিক হলেও রাষ্ট্রপতির জাতীয় সংকট এবং জাতীয় নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাংলাদেশে রাষ্ট্রপতি সার্বজনীন ঐক্য ও আস্থার প্রতীক হিসেবে কাজ করে।
তিনি আরও বলেন, বাংলাদেশে জাতীয় নির্বাচনকালীন সরকার নিয়ে যে সংকট বিরাজমান, তার অন্যতম কারণ হলো দলীয় রাষ্ট্রপতি। এই সংকট থেকে মুক্তির জন্য জাতীয় ঐকমত্য কমিশনে রাষ্ট্রপতি নির্বাচন বিষয়ে কিছু নীতিতে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছিল। সেখানে বিএনপিরও কোন নোট অব ডিসেন্ট ছিল না। ইসলামী আন্দোলন প্রত্যাশা করেছিল, জুলাই সনদে প্রতিষ্ঠিত ঐকমত্য অনুযায়ী দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। তবে তা না হওয়ায় নির্বাচনে ভোট দেওয়া দলটির পক্ষে সমীচীন মনে হচ্ছে না।
বিবৃতিতে ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, জুলাই সনদে ঐকমত্যের বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল, যেখানে ‘রাষ্ট্রপতি’ শিরোনামে ধারা-১০-এ উল্লেখ রয়েছে যে, রাষ্ট্রপতি আইনসভার উভয় কক্ষের (উচ্চ ও নিম্নকক্ষ) সদস্যদের গোপন ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন। এ বিষয়ে বিএনপিও একমত ছিল।
তিনি উল্লেখ করেন, ধারা-২৮-এ জাতীয় সংসদে দলটির বিরুদ্ধে ভোটদানের প্রসঙ্গে অর্থ বিল ও আস্থাভোট ছাড়া অন্য সকল ক্ষেত্রে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন বলে উল্লেখ রয়েছে। এই বিষয়েও বিএনপিসহ সবাই একমত ছিল এবং কোন নোট অব ডিসেন্ট ছিল না।
তবে গাজী আতাউর রহমান অভিযোগ করেন যে, দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে জুলাই সনদে ঐকমত্য হওয়া এই দুটি বিষয়ের কোনোটিই মান্য করা হচ্ছে না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন