প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পশ্চিমবঙ্গের মালদা জেলার বাংলাদেশ-ভারত সীমান্তের একটি বিএসএফ ক্যাম্পে, একটি বিএসএফ সদস্যের গুলিতে দুই জওয়ান নিহত হয়েছেন। এই ঘটনায় আরও একজন জওয়ান গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে ইন্ডিয়া টুডে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে যে, হেফাজতে থাকা এক বিএসএফ কনস্টেবল একটি সার্ভিস রাইফেল ছিনিয়ে নিয়ে সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালায়। এর ফলে ঘটনাস্থলেই দুই জওয়ানের প্রাণহানি ঘটে এবং অপর একজন আহত হন।
ঘটনার পরপরই অভিযুক্ত বিএসএফ সদস্যকে আটক করা হয়েছে এবং তিনি কেন গুলি চালিয়েছেন, তা তদন্তের আওতায় আনা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি বাহিনীর অভ্যন্তরীণ একটি ঘটনা। বিএসএফের পক্ষ থেকে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন