প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের নন্দনগর (খাদিমপাড়া) গ্রামে চুরির অভিযোগকে কেন্দ্র করে এক বৃদ্ধ ব্যবসায়ী মো. বাতির মিয়া (৬৩) হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবারের অভিযোগ করে জানায়, গত ৪ আগস্ট দুপুরে শাহকালা মাজারসংলগ্ন তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান হাসান ভেরাইটিজ-এ চুরির বিষয়ে কথা বলতে গেলে একই এলাকার হাসেম মিয়া এবং তার ছেলে হাসিব আহমেদ তার ওপর হামলা চালান। হামলার ফলে বাতির মিয়া মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।
পরিবার উল্লেখ করে যে, এর আগেও দোকান থেকে মোবাইল ফোন ও বিভিন্ন মালামাল চুরির ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছিল। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হলো, তবে সম্প্রতি আবারও দোকানে চুরির ঘটনা ঘটলে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করতে গিয়ে হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ময়জুল ইসলাম জানান, চুরির বিষয়ে কথা বলার সময় হঠাৎ হামলা করে তাদের। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সাজাদ আলী সাজুও ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ ঘটনার পর ভুক্তভোগী পরিবার আইনগত পদক্ষেপ নিচ্ছেন বলে জানানো হয়েছে। তবে অভিযুক্ত হাসেম মিয়া ও হাসিব আহমেদের বক্তব্য পাওয়া যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন