ঢাকা শনিবার, ১৬ই মে, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩বঙ্গাব্দ ৩০শে জ্বিলকদ, ১৪৪৭হিজরী
শনিবার, ১৬ই মে, ২০২৬ইং ০২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩বাং

যুক্তরাষ্ট্রে নিহত দুই শিক্ষার্থীর পরিবারের সহায়তায় প্রায় ২ লাখ ডলার সংগ্রহ


যুক্তরাষ্ট্রে নিহত দুই শিক্ষার্থীর পরিবারের সহায়তায় প্রায় ২ লাখ ডলার সংগ্রহ

যুক্তরাষ্ট্রে নির্মমভাবে খুন হওয়া পিএইচডি শিক্ষার্থী জামিল ও বৃষ্টির পরিবারের সহায়তায় প্রায় দুই লাখ ডলার সংগ্রহ করেছেন তাদের সহকর্মী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ আরিয়ান জানিয়েছেন যে, সংগৃহীত এই অর্থ দুই পরিবারের মধ্যে সমানভাবে দেয়া হবে। এদিকে, এই হত্যাকাণ্ডের স্মৃতি এখনও ভুলতে পারছেন না প্রবাসীরা।

স্মৃতির পাতায় যেন চিরস্থায়ী হয়ে রয়ে গেছেন নাহিদা সুলতানা বৃষ্টি। ভাইয়ের সঙ্গে আর কোনোদিন গান গাওয়া হবে না তার। যে জীবন একসময় সংগীতের মূর্ছনায় ভরপুর ছিল, ঘাতকের নির্মম ছুরির আঘাতে সেই আনন্দময় জীবন থমকে গেছে। থেমে গেছে তার আগামীর পথচলাও।

উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন নিয়ে মাত্র আট মাস আগে সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে যান বৃষ্টি। একই ঘটনায় প্রাণ হারানো আরেক বাংলাদেশি জামিল আহমেদ লিমনও ছিলেন তার মতোই মেধাবী। শুধু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই নয়, সাংস্কৃতিক দক্ষতার জন্য স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতেও তারা ছিলেন বেশ পরিচিত।

আরও পড়ুন: বগুড়ায় স্কুল ক্রিকেটের শিরোপা জিতল বীট মডেল স্কুল

ফ্লোরিডার টাম্পার প্রবাসী বাংলাদেশি ইসরাত তাজরিন লুসি বলেন, ফ্লোরিডার বাঙালি কমিউনিটির সবাই খুবই শোকাহত। লিমন ও বৃষ্টি নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতেন, তারা খুব ভালো মানুষ ছিলেন।

বৃষ্টি ও জামিলের সহপাঠী ও বন্ধুরা জানান, বাংলাদেশে থাকা দুই পরিবারের সহায়তায় গোফান্ডমিতে খোলা অ্যাকাউন্টে এরই মধ্যে ১ লাখ ৮৪ হাজার ডলার জমা হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, দুই পরিবারের প্রত্যেককে অন্তত ১ লাখ ডলার করে দেয়া সম্ভব হবে।

ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মো. আরিয়ান বলেন, আমাদের ফান্ড রেইজিং কার্যক্রম এখনও চালু আছে। যারা আর্থিকভাবে সহায়তা করতে চান, তাদের জন্য সুযোগ খোলা রয়েছে। পুরো প্রক্রিয়ায় সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ।

এদিকে, স্থানীয়ভাবে ফিউনারেল সম্পন্ন করে বৃষ্টির জানাজা ও মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া তদারকি করছে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস, ফ্লোরিডার মায়ামি কনস্যুলেট এবং মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা)।

আরও পড়ুন: নতুন মেয়াদে সম্প্রচার স্বত্ব চুক্তি করল চায়না মিডিয়া গ্রুপ ও ফিফা

আগামী বুধবার (৬ মে) স্থানীয় সময় জুমার নামাজের পর ইসলামিক সোসাইটি মসজিদে বৃষ্টির জানাজা অনুষ্ঠিত হবে। পরদিন ৭ মে তার মরদেহ ঢাকায় পাঠানো হবে। তার সঙ্গে পাঠানো হবে ব্যবহৃত ব্যক্তিগত জিনিসপত্রও, যা পরিবারের কাছে তার স্মৃতি হয়ে থাকবে।

এর আগে গত ১৬ এপ্রিল নিখোঁজ হন তারা। প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর শুক্রবার (২৪ এপ্রিল) টাম্পা বে এলাকায় একটি সেতুর কাছ থেকে লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। একইদিন হিশাম আবুঘরবেহ নামে লিমনের রুমমেট মার্কিন নাগরিককে সন্দেহভাজন খুনি হিসেবে গ্রেফতার করা হয়।

গত ২৬ এপ্রিল হিলসবরো কাউন্টি শেরিফ অফিস জানায়, জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধারের স্থানসংলগ্ন এলাকায় আরও একটি অজ্ঞাত দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। পরে শুক্রবার স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ জানায়, ফ্লোরিডায় উদ্ধার হওয়া দ্বিতীয় মরদেহটি নাহিদা সুলতানা বৃষ্টির। ফ্লোরিডা পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে বৃষ্টির ভাইকে ফোন করে মরদেহ শনাক্তের বিষয়টি জানানো হয়েছে বলে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে।

আরও পড়ুন: তিউনিসিয়ার বিশ্বকাপ দলে চমক, ২৬ সদস্যের স্কোয়াডে কানাডাপ্রবাসী এলুমি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজ সরাতে সহায়তা করবে যুক্তরাষ্ট্র, ইরানের কঠোর হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৪ই মে, ২০২৬ ইং

০৮:২৮ এম


হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজ সরাতে সহায়তা করবে যুক্তরাষ্ট্র, ইরানের কঠোর হুঁশিয়ারি

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, যে যুক্তরাষ্ট্র সোমবার (৪ মে) থেকে হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে ‘মুক্ত করতে সাহায্য করবে’।

স্থানীয় সময় রোববার (৩ মে) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে এই তথ্য জানিয়েছেন তিনি।

এই উদ্যোগের নামকরণ করা হয়েছে ‘প্রজেক্ট ফ্রিডম’। ট্রাম্প পোস্টে উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্রের আলোচকেরা ইরানের সঙ্গে ‘খুব ইতিবাচক আলোচনা’ করছেন। এই আলোচনা সবার জন্য ইতিবাচক কিছু হতে পারে।

তিনি বলেন, ‘মূলত সেই সব মানুষ, কোম্পানি ও দেশকে মুক্ত করতে জাহাজ চলাচলের এই উদ্যোগ নিয়েছে, যারা কোনো অপরাধ করেনি। তাদের পরিস্থিতির শিকার হতে হচ্ছে।’

ট্রাম্প বলেছেন, জাহাজগুলোকে প্রণালি থেকে বেরিয়ে যেতে সাহায্য করা একটি ‘মানবিক পদক্ষেপ’। এটি যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশাপাশি বিশেষভাবে ইরানের পক্ষ থেকেও সদয় আচরণ। কারণ, অনেক জাহাজে খাদ্যসংকট দেখা দিচ্ছে। যদি কেউ এই কাজে বাধা দেয়, তবে তাকে কঠোরভাবে মোকাবিলা করা হবে।

অন্যদিকে, হরমুজ প্রণালির নতুন সামুদ্রিক শাসনব্যবস্থায় যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের হস্তক্ষেপকে ‘যুদ্ধবিরতির লঙ্ঘন’ হিসেবে গণ্য করা হবে বলে জানিয়েছেন ইরান পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি।

রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে তিনি জানিয়ে দেন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ‘বিভ্রান্তিকর পোস্ট’ দ্বারা হরমুজ প্রণালি ও পারস্য উপসাগর পরিচালিত হবে না।

এদিকে, পাকিস্তানের মধ্যস্থতায় সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফা প্রস্তাব পাঠিয়েছে ইরান। রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই নিশ্চিত করেছেন, ওয়াশিংটন সেই প্রস্তাবের জবাব দিয়েছে এবং বর্তমানে তা পর্যালোচনা করা হচ্ছে।

তিনি আরও জানান, ইরানের দেয়া এই পরিকল্পনাটি কেবল যুদ্ধ অবসানের বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট। এই পর্যায়ে পরমাণু কর্মসূচি নিয়ে কোনো আলোচনার সুযোগ রাখা হয়নি।

তথ্যসূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে বিট পুলিশিং সভার আয়োজন

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

সোমবার, ৪ই মে, ২০২৬ ইং

০৮:৩০ এম


মধুপুরে বিট পুলিশিং সভার আয়োজন

টাঙ্গাইলের মধুপুরে, চাঁদাবাজি-মাদক নির্মূল, জননিরাপত্তা জোরদার এবং সামাজিক অপরাধ দমনে বিট পুলিশিং কার্যক্রমকে আরও সক্রিয় করার লক্ষ্য নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩ মে) বিকেল পাঁচটায়, মধুপুর উপজেলার পাহাড়ী এলাকা বেরিবাইদ ইউনিয়নের মজিদ বাজার এলাকায় এই সভার আয়োজন করে মধুপুর থানার পুলিশ।

‘বিট পুলিশকে তথ্য দিন, নিরাপদে কাটবে দিন' এই প্রতিপাদ্যে ০৬ নম্বর বিটের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম ফজলুল হক। এসময় তিনি চাঁদাবাজি, মাদক নির্মূল, জননিরাপত্তা জোরদার এবং সামাজিক অপরাধ দমন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভায় উপস্থিত ছিলেন মধুপুর থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন এবং বিট কর্মকর্তা এসআই আরি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লেবাননে একদিনে ৪১ জনের প্রাণ কেড়ে নিয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৪ই মে, ২০২৬ ইং

০৯:২৩ এম


লেবাননে একদিনে ৪১ জনের প্রাণ কেড়ে নিয়েছে ইসরায়েল

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে দুই মাসেরও বেশি সময় ধরে একের পর এক হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এরই ধারাবাহিকতায়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলা ও গোলাবর্ষণে অন্তত ৪১ জন নিহত হয়েছে দেশটিতে। মার্চের শুরু থেকে চলমান এসব হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২ হাজার ৬০০ জনেরও বেশি বেসামরিক মানুষ।

রোববার (৩ মে) রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার (২ মে) লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় একাধিক বিমান হামলা চালায় ইসরায়েল। এতে বেশ কয়েকজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

নাবাতিয়েহ, সিডন ও টাইর অঞ্চলের বিভিন্ন শহর ও গ্রামে এসব হামলার ঘটনা ঘটে। কোথাও বসতবাড়ি, কোথাও চলন্ত গাড়ি লক্ষ্য করে আঘাত করা হয়। এসব হামলায় নারী ও শিশুসহ বহু বেসামরিক হতাহতের অভিযোগ উঠেছে।

তবে, পাল্টা আক্রমণ অব্যাহত রেখেছে হিজবুল্লাহও। সংগঠনটি জানিয়েছে, দক্ষিণাঞ্চলের বিভিন্ন ফ্রন্টলাইনে ইসরায়েলি সেনা ও সামরিক যান লক্ষ্য করে আর্টিলারি ও ড্রোন হামলা চালানো হয়েছে। বিশেষ করে ফাইবার-অপটিক নিয়ন্ত্রিত ছোট ড্রোন ব্যবহার করে ট্যাংক ও সামরিক সরঞ্জামে আঘাত হানার নতুন কৌশল প্রয়োগ করছে তারা। এতে ইসরায়েলি সেনা হতাহতের ঘটনাও ঘটছে।

গত ১৬ এপ্রিল প্রথমে ১০ দিনের জন্য যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় হিজবুল্লাহ ও ইসরায়েল। পরবর্তীতে এ যুদ্ধবিরতি তিন সপ্তাহের জন্য বাড়ানো হয়। কিন্তু, বর্ধিত যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার অনেক আগেই লেবাননে হামলা করে বসে ইসরায়েল। হিজবুল্লাহকে টার্গেট করে দক্ষিণ লেবাননে নিয়মিতই এখন বিমান হামলা ও গোলাবর্ষণ করছে ইসরায়েলি বাহিনী।

মার্চের শুরু থেকে নতুন করে শুরু ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২ হাজার ৬০০ জনেরও বেশি মানুষ নিহত এবং ৮ হাজারের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে লেবানন কর্তৃপক্ষ। সেইসঙ্গে বাস্তুচ্যুত হয়েছেন ১০ লাখেরও বেশি মানুষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুধু ঢাকাতেই ৩২ জন হত্যার প্রমাণ পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৪ই মে, ২০২৬ ইং

০৯:২৬ এম


শুধু ঢাকাতেই ৩২ জন হত্যার প্রমাণ পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, রাজধানী ঢাকা শহরের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত এখন প্রায় শেষের দিকে রয়েছে। ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ পাওয়া গেছে।

রোববার (৩ মে) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এ তথ্য প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, ৭ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

এছাড়া, এর আগে ৫ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দুই মাস সময় বৃদ্ধি করেছিলেন।

শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে তারিখের ওই ঘটনাটি নিয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ দাখিল করেছিলেন হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক।

হেফাজত নেতাদের মধ্যে জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে করা এ অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২১ জনকে অভিযুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, ১৩ বছর আগে ঢাকার শাপলা চত্বরে অবস্থান নিয়ে আলোচনায় এসেছিল কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম। তারা কয়েকজন ব্লগারের বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগ ও নারীনীতির বিরোধিতা করাসহ ১৩ দফা দাবি নিয়ে ওই কর্মসূচিটি পরিচালনা করেছিল।

২০১৩ সালের ৫ মে দিনভর সেই কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ও সহিংসতা ছড়িয়ে পড়ে। সেই রাতের বেলায় রাজধানীর অন্যতম বাণিজ্যিক এলাকা মতিঝিলের শাপলা চত্বর ঘিরে এক ভীতিকর পরিবেশ তৈরি হয়েছিল।

অবশেষে পুলিশ, র‍্যাব এবং সীমান্তরক্ষী বাহিনী বিজিবি অভিযান চালিয়ে শাপলা চত্বরটি খালি করে দেয়। ওই অভিযানে নিহত হয়েছিল ৩২ জন মানুষ, আর এই তথ্য তদন্তে বেরিয়ে এসেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জ্বিলকদ, ১৪৪৭হিঃ
ফজর ০৩:৫২
জোহর ১১:৫৬
আসর ০৪:৩৩
মাগরিব ০৬:৩৪
ইশা ০৭:৫৩
সূর্যোদয় : ০৫:১৬ সূর্যাস্ত : ০৬:৩৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%