ঢাকা শনিবার, ১৬ই মে, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩বঙ্গাব্দ ৩০শে জ্বিলকদ, ১৪৪৭হিজরী
শনিবার, ১৬ই মে, ২০২৬ইং ০২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩বাং

কর্মী প্রতিস্থাপনে এআই প্রযুক্তি নিয়ে মন্তব্য এমআইটি বিশেষজ্ঞের


কর্মী প্রতিস্থাপনে এআই প্রযুক্তি নিয়ে মন্তব্য এমআইটি বিশেষজ্ঞের

কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নবীন পর্যায়ের চাকরি প্রতিস্থাপন ঘটালে ভবিষ্যৎ কর্মশক্তি ও নেতৃত্ব তৈরির ক্ষেত্রে মারাত্মক ঝুঁকি তৈরি হতে পারে। এমন একটি সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) একজন শীর্ষ গবেষক।

এমআইটির ইনিশিয়েটিভ অন দ্য ডিজিটাল ইকোনমির সহনেতৃত্বদানকারী গবেষক অ্যান্ড্রু ম্যাকাফি জানান, নবীন পর্যায়ের চাকরি কমিয়ে দিলে কর্মসংস্থান কেবল সংকুচিত হবে না, বরং ভবিষ্যতে দক্ষ কর্মী এবং নেতৃত্ব তৈরির প্রক্রিয়াও বাধাগ্রস্ত হবে। হার্ভার্ড বিজনেস রিভিউকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি প্রশ্ন তোলেন, "কাজ না করলে মানুষ শিখবে কীভাবে?" বাস্তব কাজের অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের মাধ্যমেই তো জটিল কাজ শেখা সম্ভব।

ম্যাকাফির মতে, নবীন কর্মীরা সাধারণত অভিজ্ঞদের সঙ্গে কাজ করে রুটিন দায়িত্ব সামলাতে সামলাতেই জটিল জ্ঞানভিত্তিক কাজ আয়ত্ত করে। কিন্তু যদি খুব দ্রুত স্বয়ংক্রিয় ব্যবস্থা কার্যকর করা হয়, তবে এই ‘শিক্ষানবিশ ধাপ’ ভেঙে পড়বে। ফলে ভবিষ্যতের দক্ষ কর্মী তৈরির পথ বন্ধ হয়ে যাবে।

আরও পড়ুন: ইনস্টাগ্রামের নতুন ফিচার, দেখা শেষ হলেই উধাও হবে ছবি

তিনি আরও জানিয়েছেন, জেনজি প্রজন্মের কর্মীরা কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করতে স্বচ্ছন্দ এবং এআই ব্যবহারে তারা তুলনামূলকভাবে বেশি দক্ষ। এ প্রজন্মকে বাদ দিলে, প্রতিষ্ঠানগুলো নিজেদের সবচেয়ে উৎসাহী ও সক্ষম এআই ব্যবহারকারীদের হারাচ্ছে।

ম্যাকাফি যুক্ত করেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ নতুন প্রযুক্তি গ্রহণে অনীহা দেখায়। তাই নবীন কর্মীদের সুযোগ না দিলে, ভবিষ্যতে নতুন ধারণা এবং উদ্ভাবনের ঘাটতি তৈরি হতে পারে।

এমন এক সতর্কতার মধ্যেই প্রযুক্তি খাতের কিছু শীর্ষ নেতা দাবি করছেন, আগামী পাঁচ বছরে নবীন পর্যায়ের বহু অফিসভিত্তিক চাকরি বিলুপ্ত হতে পারে। এআই গবেষণা প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী ডারিও আমোদেই উল্লেখ করেছেন, আইন, প্রশাসন এবং আর্থিক খাতে পুনরাবৃত্তিমূলক কাজগুলো এআই সহজেই পূরণ করতে পারবে।

এআইয়ের পথিকৃৎ জিওফ্রি হিন্টনও সতর্ক করে বলেছেন, কোম্পানির লাভ বাড়ালেও প্রযুক্তি কর্মসংস্থানে বড় ধাক্কা দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি মানবসম্পদ উন্নয়নে ভারসাম্য না রাখলে এর দীর্ঘমেয়াদি মূল্য দিতে হতে পারে।

আরও পড়ুন: প্রশ্নের জবাব না পেয়ে ভোগান্তিতে গ্রক ব্যবহারকারীরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কারসাজির মাধ্যমে তেল ও শেয়ার বাজার নিয়ন্ত্রণ, ট্রাম্পের ইরান হামলার নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তরজাতিক ডেস্ক

শনিবার, ২ই মে, ২০২৬ ইং

০৬:৫৯ পি.এম


কারসাজির মাধ্যমে তেল ও শেয়ার বাজার নিয়ন্ত্রণ, ট্রাম্পের ইরান হামলার নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান যুদ্ধের প্রতিটি পদক্ষেপ কি তবে পরিকল্পিতভাবে শেয়ার বাজারকে কেন্দ্র করে সাজানো হচ্ছে? সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের যুদ্ধ পরিচালনার কৌশল এবং বিশ্ববাজারের ওঠানামা বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা এমনটাই দাবি করেছেন।

প্রতিবেদনে উঠে এসেছে যে, ২৮ ফেব্রুয়ারি শনিবার ভোরে ইরানে হামলা শুরু করা হয়েছিল অত্যন্ত সুচারুভাৱে হিসাব-নিকাশ করে। ওই সময় এশিয়ার বাজার এবং যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেট বন্ধ থাকায় ওয়াশিংটন টানা ৩৬ ঘণ্টা হামলার সুযোগ পায়। এর ফলে সোমবার বাজার খোলার আগেই বিনিয়োগকারীরা প্রাথমিক ধাক্কা সামলে নেওয়ার সুযোগ পায়। এমনকি ওই সপ্তাহান্তে বিটকয়েনের অস্বাভাবিক উত্থানও অনেককে বিস্মিত করেছে।

যুদ্ধের দ্বিতীয় সপ্তাহে যখন তেলের দাম বৃদ্ধি এবং স্টক মার্কেটে ধস শুরু হয়, তখন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন যে যুদ্ধ ‘শিডিউলের চেয়েও আগে’ শেষ হবে। তার এই মন্তব্যের পরপরই এসএন্ডপি (S&P) ইনডেক্স ঘুরে দাঁড়ায় এবং তেলের দাম ব্যারেল প্রতি ৯০ ডলারের নিচে নেমে আসে।

২০২৬ সালের মে মাসের তথ্যমতে, ট্রাম্পের জ্বালানি নীতি এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা (ইরান যুদ্ধ) বিশ্ববাজারে তেলের দামের ওপর ব্যাপক প্রভাব ফেলেছে। ট্রাম্পের বক্তব্য এবং ভেনেজুয়েলা বা মধ্যপ্রাচ্য বিষয়ক পদক্ষেপের পর মার্কিন তেল শেয়ারের দর ওঠানামা করছে।

ইরান কর্তৃক কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ঘোষণার ঠিক আগমুহূর্তে আন্তর্জাতিক তেলের বাজারে প্রায় ৭৬০ মিলিয়ন ডলারের এক রহস্যময় লেনদেনের তথ্য ফাঁস হয়েছে। রয়টার্সের বরাতে জানা গেছে যে, ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণার মাত্র ২০ মিনিট আগে কিছু অসাধু ব্যবসায়ী অপরিশোধিত তেলের দাম কমার পক্ষে বিশাল বাজি ধরেন।

লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপ (LSEG)-এর তথ্যানুযায়ী, গ্রিনিচ মান সময়ে ১২:২৪ থেকে ১২:২৫ মিনিটের মধ্যে মাত্র এক মিনিটের ব্যবধানে একাধিক বিনিয়োগকারী প্রায় ৭,৯৯০ লট ব্রেন্ট ক্রুড ফিউচার বিক্রি করে দেন। এই লেনদেনের সময়োচিত ধরন দেখে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার প্রতিনিধি স্যাম লিকার্ডো একে 'ইনসাইডার ট্রেডিং' বা আগাম তথ্য ফাঁসের ঘটনা হিসেবে অভিহিত করেছেন। তিনি এ বিষয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (SEC) চেয়ারম্যান পল অ্যাটকিনসের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি দিয়েছেন।

এদিকে, এই ঘটনা নিয়ে সরব হয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক বার্তায় তিনি ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনা করেন। তিনি মার্কিন ট্রেজারি বন্ডের অসারতা তুলে ধরে বলেন যে, তেলের একটি নিজস্ব বাস্তব বাজারমূল্য (Dated Brent) রয়েছে, যা শিপমেন্টের মাধ্যমে প্রমাণিত। তবে মার্কিন ট্রেজারি বা সরকারি বন্ডগুলো বর্তমানে কেবল 'অনুমান' বা 'সেন্টিমেন্টের' ওপর ভিত্তি করে টিকে আছে। গালিবাফ আরও অভিযোগ করেন যে, ওয়াল স্ট্রিটের কিছু অসাধু চক্র তেহরানের বিরুদ্ধে মার্কিন নীতিকে প্রভাবিত করার চেষ্টা করছে এবং তিনি এই চক্রের মুখোশ উন্মোচন করার হুঁশিয়ারি দেন।

ট্রাম্প এর আগে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো ‘পুরোপুরি ধ্বংস’ করার হুমকি দিলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম তাৎক্ষণিকভাবে ৩ শতাংশ বৃদ্ধি পায়। তবে পরের দিন সুর নরম করে তিনি একে ‘অস্তিত্বহীন কূটনৈতিক সাফল্য’ হিসেবে অভিহিত করেন। প্রেসিডেন্টের এই আকস্মিক ডিগবাজির ফলে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়ায় এবং অপরিশোধিত তেলের ফিউচার মার্কেটে ব্যাপক দরপতন ঘটে।

বিশ্লেষকরা এই ঘটনাকে ট্রাম্পের সেই পুরোনো রণকৌশল হিসেবে দেখা করছেন, যেখানে তিনি প্রথমে চরম উত্তেজনা সৃষ্টি করেন এবং পরে কোনো যৌক্তিক কারণ ছাড়াই পিছু হটেন। বাজার বিশ্লেষকদের মতে, ভূ-রাজনৈতিক এই অস্থিরতা বিশ্ব অর্থনীতির জন্য নতুন অনিশ্চয়তা তৈরি করছে। সূত্র: বিবিসি, বিজনেস ইনসাইডার, নিউ রিপাবলিক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৃত খাল পুনঃখননের মাধ্যমে কৃষি ও পরিবেশ উন্নয়ন: এমপি বাবুল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২ই মে, ২০২৬ ইং

০৭:০১ পি.এম


মৃত খাল পুনঃখননের মাধ্যমে কৃষি ও পরিবেশ উন্নয়ন: এমপি বাবুল

লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য (এমপি) রোকন উদ্দিন বাবুল বলেছেন, কৃষিপ্রধান বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হচ্ছে কৃষি। কৃষি এবং পরিবেশের উন্নয়নেই মৃত খালগুলো খনন করার কাজ চলমান।

শনিবার বিকালে কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের বলাইয়েরপাট খাল খনন কাজের উদ্বোধনের সময় তিনি এসব মন্তব্য করেন।

সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষকদের ভাগ্য উন্নয়নে সারা দেশের বিভিন্ন স্থানে খাল খনন করেছেন। বিগত সরকারের কেউ কোনো যত্ন না নেওয়ার কারণে খালগুলো মরতে শুরু করে এবং কৃষি ও পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলে। বর্তমান সরকার সেই মৃত খালগুলোকে জীবন্ত রূপ দিতে খননের উদ্যোগ গ্রহণ করেছে।

এমপি বাবুল তার বক্তব্যে আরও বলেন, খালগুলো খনন করা হলে দুই পাড়ে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে খালগুলোতে মাছ চাষ সম্ভব হবে এবং খালের পানি বোরোসহ সকল ধরনের ফসলের সেচ কাজে ব্যবহৃত হবে। কৃষিতে উৎপাদন খরচ কমে আসবে। সবমিলিয়ে, কৃষি ও পরিবেশের উন্নয়নে একটি বিপ্লব ঘটবে।

খাল খনন কাজের উদ্বোধনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আক্তার জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাজহানুর রহমান, দলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলমসহ আরো অনেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
মায়ের একমাত্র অবলম্বন কেড়ে নিল ঘাতকরা

দিল্লিতে মুসলিম কিশোরকে কুপিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তরজাতিক ডেস্ক

শনিবার, ২ই মে, ২০২৬ ইং

০৭:০১ পি.এম


দিল্লিতে মুসলিম কিশোরকে কুপিয়ে হত্যা

ভারতের রাজধানী দিল্লির পূর্ব ত্রিলোকপুরী এলাকায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় এক ১৬ বছর বয়সী মুসলিম কিশোরকে নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, পূর্বের একটি বিরোধের জেরে তাকে পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে, যদিও ওই বিরোধের সাথে তার কোনো সম্পর্ক ছিল না।

নিহত কিশোরের নাম আয়ান সাইফি। পরিবারের সদস্যরা জানান, আয়ান তার বাবা-মায়ের একমাত্র সন্তান ছিল। সে পড়াশোনার পাশাপাশি তার মাকে প্রতিদিনের কাজে সাহায্য করত।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের দাবি, ত্রিলোকপুরীর একটি স্থানীয় পার্কের কাছে ৬ থেকে ৮ জন সশস্ত্র যুবক আয়ানকে ধাওয়া করে। একপর্যায়ে তারা তাকে ঘিরে ফেলে এবং ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। নিহতের এক আত্মীয় বলেন, “তারা তাকে ঘিরে ধরে পিঠ, পেট ও পায়ে বারবার ছুরিকাঘাত করে। এমনকি তার হাতও মারাত্মকভাবে জখম হয়েছিল।”

নিহতের পরিবারের দাবি, এই হামলাটি ছিল পূর্বপরিকল্পিত। 'ভাকিল' নামে পরিচিত এক স্থানীয় ব্যক্তির সঙ্গে অন্য কারোর বিরোধের জেরে আয়ানকে বলির পাঁঠা বানানো হয়েছে। স্বজনদের আহাজারি, “কারোর সাথেই তার কোনো শত্রুতা ছিল না। অন্যের সমস্যার কারণে তারা আমার ছেলেকে মেরে ফেলল।”

গুরুতর আহত অবস্থায় আয়ানকে লাল বাহাদুর শাস্ত্রী হাসপাতালে নেওয়া হয়। পরিবারের দাবি, মৃত্যুর আগে কিছুক্ষণ জ্ঞান ফিরলে পুলিশ তার জবানবন্দি রেকর্ড করে। সেখানে সে কয়েকজন হামলাকারীর নামও উল্লেখ করেছে বলে জানা গেছে। তবে পরিবারের অভিযোগ, ঘটনার পর মূল অভিযুক্তদের গ্রেফতার না করে উল্টো নিহতের পরিবারের সদস্যদেরই পুলিশ আটক করেছে। তারা আরও জানান, এর আগে প্রাণনাশের হুমকি পাওয়ার পর থানায় অভিযোগ দিলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।

এই নৃশংস হত্যাকাণ্ডের পর ঘনবসতিপূর্ণ ত্রিলোকপুরী এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। আয়ানের মা শোকে পাথর হয়ে গেছেন। তিনি বলেন, “সে-ই ছিল আমার একমাত্র ভরসা। আমি আমার সবকিছু হারিয়ে ফেলেছি।”

দিল্লি পুলিশ এই ঘটনায় একটি মামলা দায়ের করেছে। তবে প্রতিবেদনটি লেখা পর্যন্ত হত্যার প্রকৃত কারণ বা কাউকে গ্রেফতারের বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। নিহতের পরিবার অনতিবিলম্বে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠার সুযোগ তৈরি হচ্ছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২ই মে, ২০২৬ ইং

০৭:০৪ পি.এম


ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠার সুযোগ তৈরি হচ্ছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, খেলাধুলাকে পেশা হিসেবে নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। তিনি বলেন, ‘ক্রীড়াক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি করে তরুণদের কর্মসংস্থান ও সম্ভাবনা বাড়াতে সরকার কাজ করছে।’

শনিবার (২ মে) বিকেলে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিভা অন্বেষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘শিক্ষা, কর্মসংস্থান ও খেলাধুলাকে অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে। খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।’

এর আগে সিলেট জেলা স্টেডিয়াম থেকে দেশব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে বগুড়া প্রান্তে প্রধান অতিথি বেলুন ও পায়রা উড়িয়ে স্থানীয়ভাবে কর্মসূচির উদ্বোধন করেন।

তিনি উল্লেখ করেন, ‘তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তুলে আনতে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে বিভিন্ন ইভেন্টের মাধ্যমে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এখান থেকেই জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে।’

প্রতিমন্ত্রী আরো জানান, ক্রীড়াবিদদের জীবনমান উন্নয়নে সরকার বিশেষ পদক্ষেপ নিয়েছে। সাবেক ও বর্তমান জাতীয় এবং আন্তর্জাতিক খেলোয়াড়দের জন্য মাসিক সম্মানী ভাতা চালু করা হয়েছে। পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ে ‘গোল্ড কাপ’ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে এবং সারা বছরব্যাপী আন্তঃস্কুল ও আন্তঃউপজেলা ক্রীড়া প্রতিযোগিতা চলবে।

তিনি বলেন, ‘এসব উদ্যোগের মাধ্যমে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা হবে, যাতে তারা মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে থাকে।’

বগুড়ার উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, শহীদ চান্দু স্টেডিয়ামে আগামী ৮ ও ৯ জুন আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এ ছাড়া বগুড়ায় নতুন একটি ফুটবল মাঠ নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

তিনি আরো জানান, ‘বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের ভিত্তিপ্রস্তর আগামী জুনের মাঝামাঝি সময়ে স্থাপন করা হবে। একই সময় আন্তর্জাতিক বিমানবন্দর প্রকল্প পরিদর্শনে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল আসবে। বগুড়া বিশ্ববিদ্যালয়কে বহুমাত্রিক শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে এবং বগুড়া সিটি করপোরেশন দ্রুতই গেজেটভুক্ত হবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এবং বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন উপস্থিত ছিলেন। বগুড়ার ১২টি উপজেলা ও একটি পৌরসভা নিয়ে গঠিত ১৩টি দল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

প্রথম দিনে তায়কোয়ান্দো, দাবা, ফুটবল ও কাবাডি অনুষ্ঠিত হয়। আগামীকাল ক্রিকেট, অ্যাথলেটিক্স, সাঁতার ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসন, জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জ্বিলকদ, ১৪৪৭হিঃ
ফজর ০৩:৫২
জোহর ১১:৫৬
আসর ০৪:৩৩
মাগরিব ০৬:৩৪
ইশা ০৭:৫৩
সূর্যোদয় : ০৫:১৬ সূর্যাস্ত : ০৬:৩৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%