প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মিশিগানের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করার দাবি তুলে করপোরেট প্রতিষ্ঠান ও ধনকুবেরদের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল আল-সাইয়েদ। বিজয় দাবি করে দেওয়া বক্তব্যে তিনি উল্লেখ করেন, করপোরেট প্রতিষ্ঠান ও শতকোটিপতিদের বিশেষ স্বার্থে পুরো ব্যবস্থাকে সাধারণ মানুষের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে।
আল-সাইয়েদ তার ভাষণে বলেন, ‘আমাদের আবারও মহান হওয়ার প্রয়োজন নেই। বরং যে গুণটি সব সময় আমাদের মহান করেছে, সেই আরও উন্নত হওয়ার আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে।’ তিনি আরও বলেন, ‘এ মুহূর্তে এর অর্থ হলো, যেসব করপোরেট প্রতিষ্ঠান ও শতকোটিপতির বিশেষ স্বার্থ আমাদের বিরুদ্ধে ব্যবস্থাকে নিজেদের মতো করে সাজিয়েছে, তাদের মোকাবিলা করা।’
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক বাস্তবতা তুলে ধরে আল-সাইয়েদ বলেন, দেশের মানুষের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনা, গাড়ির জ্বালানি ভরা কিংবা একটি বাড়ির মালিক হওয়া কঠিন হয়ে পড়েছে। বিশ্বের সবচেয়ে ধনী ও শক্তিশালী দেশে চিকিৎসাসেবা পাওয়াও মানুষের জন্য এতটা কঠিন হওয়ার কথা নয়।
তিনি বলেন, ‘আমেরিকার মহানতা নিজেদের দুর্বলতা উপেক্ষা করার মধ্যে নয়; বরং সেই দুর্বলতা সংশোধনের সাহস দেখানোর মধ্যেই এর প্রকৃত পরিচয়।’
করদাতাদের অর্থের ব্যবহার নিয়েও প্রশ্ন তোলেন আল-সাইয়েদ। তার ভাষায়, মানুষ কষ্ট করে কর দেওয়ার পর সেই অর্থ নিজেদের ও সন্তানদের কল্যাণে ব্যয় হচ্ছে—এ নিশ্চয়তা পাওয়ার অধিকার রাখে। অন্য দেশের শিশুদের ওপর বোমা ফেলার কাজে সেই অর্থ ব্যয় হওয়া উচিত নয়।
মিশিগানের এই নির্বাচনকে কঠিন লড়াই হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সাধারণ মানুষের জন্য জীবনযাত্রার মৌলিক চাহিদা পূরণ এত কঠিন হওয়া উচিত নয়। বাজার করা, গাড়িতে জ্বালানি ভরা, বাড়ি কেনা কিংবা চিকিৎসকের কাছে যাওয়ার সামর্থ্য থাকা মানুষের স্বাভাবিক অধিকার।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন