প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি করিম সিকদারকে (৫৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮।
রোববার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার তেলিখালী ইউনিয়নের দক্ষিণ তেলিখালী তিন রাস্তার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করিম সিকদার দক্ষিণ তেলিখালী গ্রামের মৃত মোকলেছ সিকদারের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর দুপুর আনুমানিক দেড়টার দিকে ভাণ্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ তেলিখালী গ্রামের পালের খালের গোড়ায় ঝোপের ভেতরে এ ঘটনা ঘটে।
এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার দিন শিশু কঁচা নদীর তীরে খেলাধুলা করছিল। এ সময় অভিযুক্ত করিম সিকদার তাকে বলপূর্বক পাশের ঝোপের ভেতরে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন শিশুটির বাবা। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে ২০ অক্টোবর তাকে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে পিরোজপুর সদর হাসপাতালে পাঠান।
এ ঘটনায় শিশুটির বাবা ২২ অক্টোবর বাদী হয়ে করিম সিকদারকে আসামি করে ভাণ্ডারিয়া থানায় এজাহার দায়ের করেন।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হসান জানান, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আসামী গ্রেফতার করার পরে থানায় হস্তান্তর করেছে। আগামী দিন আসামীকে কোর্টে প্রেরন করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন