প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বের অন্যতম শীর্ষ টেনিস তারকা আরিনা সাবালেংকা ইউএস ওপেনের সার্ভিস লাইন থেকে একটি জোরালো শট নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু হঠাৎ করেই তাকে থামতে হলো।
চারপাশ থেকে ভেসে আসা এক অদ্ভুত ও তীব্র গন্ধ নাকে আসতেই তিনি র্যাকেট উঁচিয়ে অভিযোগ নিয়ে চেয়ার আম্পায়ারের দিকে ছুটে যান। বেলারুশের এই টেনিস তারকা সুনির্দিষ্টভাবে অভিযোগ করেন যে, ভেসে আসছে গাঁজার তীব্র গন্ধ!
শুক্রবার লুই আর্মস্ট্রং স্টেডিয়ামে ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডের ম্যাচে বেলারুশের সাবালেংকা এবং উজবেকিস্তানের কামিলা রাখিমোভা মুখোমুখি হন। ম্যাচের শুরুতেই দুর্দান্ত ফর্মে ৩-০ গেমে এগিয়ে যান সাবালেংকা। কিন্তু দ্বিতীয় সার্ভিস গেমে ৩০-০ পয়েন্টে এগিয়ে থাকার সময় হঠাৎই গন্ধে বিরক্ত হয়ে তিনি আম্পায়ার ইভা আসদেরাকি-মুরকে বলেন, ‘এখানে কেউ যেন গাঁজা টানছে।
আপনি কি একটু ব্যবস্থা নেবেন? গন্ধটা ভীষণ তীব্র!’
ম্যাচে তিনি দুই সরাসরি সেটে জয় নিয়ে শেষ ষোলোতে পৌঁছান। তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে গাঁজার গন্ধের সেই ‘অস্বাভাবিক’ অভিজ্ঞতার কথা উঠতেই সাবালেংকা হেসে ফেলেন। তিনি বলেন, ‘আপনারা যত খুশি আনন্দ করতে পারেন, যা ইচ্ছা ধূমপান করতে পারেন, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু দয়া করে টেনিস কোর্টের আশপাশে এসব করবেন না।
কোর্টে সেরা পারফর্ম করার সময় এমন তীব্র গন্ধ সামলানো সত্যিই খুব কঠিন।’
দর্শকরা তার ম্যাচ আরও উপভোগ করতেই হয়তো এমন কিছু করছেন–এমন প্রশ্নের জবাবে তিনি মজা করে বলেন, ‘হয়তো (আমার খেলা) খুব দ্রুতগতির, তাই তারা একটু ধীর করতে চাইছে। কে জানে! এর প্রভাব কী, আমি জানি না।’
ফ্লাশিং মিডোসের গ্যালারিতে গাঁজার গন্ধ পাওয়া অবশ্য ইউএস ওপেনে নতুন কিছু নয়। ইতিপূর্বেও অনেক তারকা খেলোয়াড় এই নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন।
টুর্নামেন্ট কমপ্লেক্সের ভেতরে সব ধরনের ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ হলেও, নিউইয়র্ক রাজ্যে ২১ বছরের বেশি বয়সীদের জন্য বিনোদনমূলক গাঁজা সেবন আইনিভাবে বৈধ। ফলে স্টেডিয়ামের পাশেই থাকা পার্ক থেকে বাতাসের টানে এই ধোঁয়া কোর্টে ঢুকে পড়ে বলে ধারণা করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন