প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দক্ষিণ কোরিয়া বর্তমানে হরমুজ প্রণালীর নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় ‘সহায়তা’ বা ‘অবদান’ রাখার বিষয়টি বিবেচনা করছে, যদি তাদের সামরিক প্রস্তুতি ব্যাহত না হয়। তবে, এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি বলে জানানো হয়েছে দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে।
এএফপি সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধে সহায়তা দিতে দক্ষিণ কোরিয়ার ওপর বারবার চাপ সৃষ্টি করে আসছেন। ট্রাম্পের দাবি, সিউল হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করার কাজে সহায়তা চেয়ে তার অনুরোধ প্রত্যাখ্যান করেছে।
শুক্রবার, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ের একজন কর্মকর্তা সাংবাদিকদের জানান, ‘সামরিক প্রস্তুতিতে কোনো ধরনের ব্যাঘাত না ঘটিয়ে নির্দিষ্ট সীমার মধ্যে হরমুজ প্রণালীতে অবদান রাখার বিষয়টি পরিচালনা করা সম্ভব।’
পরে, প্রেসিডেন্টের কার্যালয় একটি পৃথক বিবৃতিতে জানায়, আজকের ব্রিফিংয়ে সামরিক সহায়তা বলতে যুদ্ধে অংশগ্রহণ, যুদ্ধের বাইরে বিভিন্ন দায়িত্ব এবং অনুসন্ধান অভিযানসহ সম্ভাব্য বিভিন্ন বিকল্পের সাধারণ বর্ণনা দেওয়া হয়েছে। তবে, বাস্তবে কী ধরনের সহায়তা প্রদান করা হবে, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।
দক্ষিণ কোরিয়ার স্থানীয় সম্প্রচারমাধ্যম জেটিবিসি এক দিন আগে জানায়, হরমুজ প্রণালীতে সহায়তার জন্য সেনা পাঠানোর বিষয়টির দিকে সরকার ‘ঝুঁকছে’ এবং সংসদের অনুমোদন চাওয়ার আগে এ বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হচ্ছে।
ছয় মাস আগে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যুদ্ধ শুরু করার পর থেকে ট্রাম্প মিত্র দেশগুলোর কাছ থেকে সহায়তা আদায়ে বেশ সমস্যায় পড়েছেন।
বর্তমানে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ বজায় রাখায় এবং ওয়াশিংটন ইরানের বন্দরগুলোর ওপর পাল্টা অবরোধ জোরদার করায় যুদ্ধ পরিস্থিতি অনেকটা অচলাবস্থায় রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন