প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরের ডাউনটাউনের একটি অ্যাপার্টমেন্ট ভবনে গুলির ঘটনায় অন্তত দু’জন প্রাণ হারিয়েছেন। বুধবারের (২ সেপ্টেম্বর) এই ঘটনার পর পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীও মারা গেছে। খবরটি এনডিটিভির মাধ্যমে প্রকাশিত হয়েছে।
মিনিয়াপোলিস পুলিশের সার্জেন্ট গ্যারেট পার্টেন বুধবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, গুলির ঘটনায় তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জন গুলিবিদ্ধ হয়েছেন।
হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, তিন কর্মকর্তার অবস্থান বর্তমানে স্থিতিশীল রয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতদের একজন ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান। অন্যজনকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু ঘটে।
এ ঘটনার পর মোট সাতজনকে কাছের একটি হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানায় হেনেপিন হেলথকেয়ার মেডিকেল সেন্টার। তবে আহতদের শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রদান করা হয়নি।
গুলির ঘটনার পর মিনিয়াপোলিস পুলিশ জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করতে অঙ্গরাজ্যের কর্মকর্তারা ঘটনাস্থলে কাজ করছেন। তিনি হামলায় সাড়া দেওয়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং আহতদের জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন।
এদিকে, এফবিআইও ঘটনাটির তদন্তে এবং স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তায় এগিয়ে এসেছে। এফবিআই পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, স্থানীয় কর্তৃপক্ষের প্রয়োজন অনুযায়ী সব ধরনের সহায়তা প্রদান করা হবে।
মিনেসোটা হাউসের স্পিকার লিসা ডেমুথ ঘটনাটিকে ‘জঘন্য অপরাধ’ হিসেবে উল্লেখ করে নিহত ও আহতদের জন্য শোক প্রকাশ করেছেন। তিনি দ্রুত ঘটনাস্থলে সাড়া দেওয়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশংসাও করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন