প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদকের বিরুদ্ধে সতর্কীকরণ জানিয়ে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ১৭ বছরের আওয়ামী লীগের ধারাবাহিকতায় যদি কেউ মাদকের ব্যবসা করেন, আমি ওসিকে জানিয়েছি আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা করবে। আপনারা ও আমার তদবির করার কোনো সুযোগ থাকবে না।
কিছু প্রভাবশালী লোকেরা মাদক ব্যবসা করে যাচ্ছে, এরা সাময়িকভাবে প্রভাবশালী। আমি তাদের মাদক ব্যবসা ত্যাগ করার অনুরোধ করছি। তবে যদি তারা মাদক ব্যবসা না ছাড়েন, তাহলে মনে রাখতে হবে, কেউ যদি গর্তে পড়ে যায়, উদ্ধারের জন্য কোনো লোক থাকবে না।
শুক্রবার (৩ জুলাই) বেলা সাড়ে ১১ টায় লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়নের দক্ষিণ ছিলাদি এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় তিনি এসব কথা জানান।
পানিসম্পদ মন্ত্রী আরো বলেন, সরকারের নারী উন্নয়ন কার্যক্রমের আওতায় নারী বান্ধব হিসেবে দায়িত্ব নিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার পরিবারগুলোর নারী সদস্যদের ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা প্রদান করছে। ওই টাকা থেকে নারীরা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন।
মন্ত্রী আরো বলেন, সরকারের এই সহযোগিতার মাধ্যমে যদি একজন মা সহযোগিতা পান, তিনি যদি সেই সহযোগিতাকে যথাযথভাবে ব্যবহার করেন, পরিবারকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং সরকারের সহযোগিতার মাধ্যমে যদি তার সন্তানসমূহ শিক্ষিত হতে পারে, তাহলে পুরো জাতি শিক্ষিত হবে।
এই টাকা আমাদের বিনিয়োগ। আমরা এই টাকা বিনিয়োগের জন্য কাজ করছি।
এ সময় জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান ও দিঘলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ারও সভায় উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন