প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লক্ষ্মীপুর, ৫ আগস্ট, ২০২৬ : সারাদেশে বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসসহ বিভিন্নস্থানে শিবিরের সন্ত্রাসী তাণ্ডবের প্রতিবাদে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
আজ বুধবার দুপুরে লক্ষ্মীপুরে জেলা ছাত্রদলের উদ্যোগে শহরের উত্তর তেমুহানী থেকে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণের পর দক্ষিণ তেমুহানী গিয়ে শেষ হয়।
এই সময় সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি আবুল বারাকাত সৌরভ, সাধারণ সম্পাদক হাসিবুর রহমান অভি, যুগ্ম-আহ্বায়ক নাসিরুজ্জামান রাহাত, কলেজ ছাত্রদলের সভাপতি ইছমাইল হোসেন রনি ও সাধারণ সম্পাদক বাহাদুর হোসেন রুবেলসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
তারা এসময় অভিযোগ করে বলেন যে, দেশের অস্থিতিশীলতা সৃষ্টিতে জামায়াত, শিবির এবং এনসিপির নেতাকর্মীরা জড়িত রয়েছে।
তারা দেশের বিভিন্ন স্থানে এবং ক্যাম্পাসে হামলার ঘটনা করার কথাও জানান। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতার করার দাবি জানান তারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন