প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টেন্ডার জালিয়াতি, প্রতারণা ও ঘুষ দাবির অভিযোগে হবিগঞ্জ এলজিইডির দুটি কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) হবিগঞ্জের সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলাটি করা হয়েছে, বাদী হলেন হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের বাসিন্দা ও ঠিকাদার মো. জুবাঈদ মিয়া।
আদালত অভিযোগটি গ্রহণ করে আগামী মঙ্গলবার শুনানির দিন নির্ধারণ করেছেন।
মামলার আসামিরা হলেন এলজিইডি হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী ফরিদুল ইসলাম, সিনিয়র সহকারী প্রকৌশলী মো. রোকনুজ্জামান খান এবং দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।
মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, এলজিইডির আওতায় হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ী-বুরিনাও সড়কের উন্নয়ন, ইউ-ড্রেনেজ, বক্স কালভার্ট ও প্রতিরক্ষা কাজের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে তার প্রতিষ্ঠানকে বঞ্চিত করা হয়েছে।
কারসাজির মাধ্যমে অন্য একটি প্রতিষ্ঠানকে অবৈধ সুবিধা দিয়ে কার্যাদেশ দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, টেন্ডার প্রক্রিয়ার সময় বাদীর কাছে ১০ লাখ টাকা ঘুষ দাবি করা হয়েছিল। তিনি ঘুষ দিতে অস্বীকৃতি জানানোর পর পরিকল্পিতভাবে টেন্ডার প্রক্রিয়ায় জালিয়াতি করে তাকে কাজ থেকে বঞ্চিত করা হয় এবং অন্য একটি প্রতিষ্ঠানের কাছে কার্যাদেশ দেওয়া হয়।
আদালত অভিযোগটি গ্রহণ করার পর আগামী মঙ্গলবার আইনগত শুনানির দিন ধার্য করেছেন। মামলার বিষয়ে আদালতের পরবর্তী আদেশের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন