প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শেরপুরে যুবদের জন্য একটি দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার সুরক্ষা ও নিরাপত্তা, অনলাইনে কুতথ্য, গুজব, অপতথ্য, এবং ফ্যাক্ট চেকিং সহ ডিজিটাল প্রযুক্তির সঠিক ব্যবহার ও দক্ষতা উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এই প্রশিক্ষণের আয়োজন করেছে নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর কমিটি, যা বেসরকারি উন্নয়ন সংস্থা ইনস্টিটিউট ফর এনভায়রণমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি)-এর সহায়তায় পরিচালিত হয়।
প্রশিক্ষণটি ২৬ নভেম্বর বৃহস্পতিবার শেরপুর শহরের রঘুনাথ বাজার হোটেল আয়সার ইন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়, যেখানে জনউদ্যোগ শেরপুর যুব গ্রুপের ২০ জন সদস্য অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের সঞ্চালক ছিলেন জনউদ্যোগ শেরপুর কমিটির সদস্যসচিব হাকিম বাবুল, এবং প্রশিক্ষণ প্রদান করেন আইইডি ময়মনসিংহ কেন্দ্রের উন্নয়ন কর্মকর্তা মো.
সাখাওয়াত হোসেন। তাকে সহায়তা করেন ওয়েব ডেভেলপার মো.
মিনহাজ উদ্দিন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আইইডি’র আইপি ফেলো সুমন্ত বর্মন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের এআই ব্যবহারের বিভিন্ন টুলস, প্রম্পট, কুতথ্য, গুজব, অপতথ্য, ডিপফেইক, হেটস্পিচ, ফ্যাক্টচেকিং টুলস এবং সাইবার নিরাপত্তা ও সুরক্ষা সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এ সময় জানানো হয়, বর্তমান বিশ্বে তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আমাদের জীবন, সমাজ ও রাষ্ট্রব্যবস্থায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে।
সঠিক ব্যবহারের মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার খুলছে, কিন্তু অপব্যবহার নানা ধরনের ঝুঁকি ও চ্যালেঞ্জ তৈরি করছে। এজন্য এআই ও তথ্যপ্রযুক্তির সীমাবদ্ধতা এবং ঝুঁকি সম্পর্কে সচেতন হতে হবে।
অনলাইনে ছড়িয়ে পড়া মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য শনাক্তে ফ্যাক্ট-চেকিং দক্ষতা তৈরি করে প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের মাধ্যমে একটি সচেতন ও নিরাপদ ডিজিটাল সমাজ গড়ে তোলা সম্ভব। এতে তথ্যপ্রযুক্তি ও এআই-এর সঠিক, নিরাপদ ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা যাবে।
এজন্য প্রযুক্তিকে ভয় না করে, সচেতনতা, দক্ষতা ও দায়িত্বের সঙ্গে ব্যবহারের হাতিয়ার হিসেবে গড়ে তুলতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন