প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার (২০ জুন) মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় সরকারি সফরে যান। সফরের সময় তিনি ফুলদি নদীর ওপর নির্মাণাধীন ব্রিজের স্থান পরিদর্শন করেছেন, যা ২ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার ৪৮০ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে।
মন্ত্রীর সফরকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফছা নাদিয়া, প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন, প্রকল্প পরিচালক মো. মাহবুব আলম, নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সামিউল আরেফিন এবং মুন্সীগঞ্জ জেলা বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মেয়র মুজিবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
এছাড়া, এর আগে মন্ত্রী ভবেরচর বাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সংলগ্ন গ্রামীণ বাজার মার্কেট উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি দোয়া ও মোনাজাতে অংশ নেন। সফর শেষে তিনি মুন্সীগঞ্জ সদর অভিমুখে যাত্রা করেন।
সরকারি সফরসূচি অনুযায়ী, সকাল ৮টায় ঢাকা শহরের হেয়ার রোডের সরকারি বাসভবন থেকে সড়কপথে গজারিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন মন্ত্রী। সকাল ৯টায় গজারিয়া উপজেলা পরিষদে পৌঁছে তিনি পরিষদ পরিদর্শন করেন। বেলা ১১টায় উত্তর ইসলামপুরের মোয়ারচর কাঠেরপুল এলাকায় পরিদর্শন করেন। পরে তিনি সার্কিট হাউজে গিয়ে জেলার অবকাঠামোগত উন্নয়নসংক্রান্ত মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। দুপুরে সার্কিট হাউজে বিরতির পর পুনরায় গজারিয়ায় গিয়ে উপজেলা পর্যায়ের উন্নয়ন কার্যক্রম নিয়ে সভা করবেন এবং বিকেলে ঢাকা শহরের উদ্দেশ্যে রওনা হবেন।
এই সফরের জন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন