প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় সংসদের হুইপ এবং নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু মন্তব্য করেছেন, সংকট যতই আসুক, ক্রাইসিস যতই ঘনিয়ে আসুক, বিএনপিকে ধ্বংস করা সম্ভব নয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে নাটোর শহরের আলাইপুর উপশহর মাঠে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘জিয়াউর রহমানের হত্যার মাধ্যমে আন্তর্জাতিক এবং জাতীয় ষড়যন্ত্রকারীরা মনে করেছিল, জিয়াউর রহমানকে হত্যা করে বিএনপিকে নিশ্চিহ্ন করা যাবে। বিএনপি নিশ্চিহ্ন হয়নি। বরং বিএনপি আরো সংগঠিত হয়েছে। সংকট ও ক্রাইসিস যতই আসুক, বিএনপিকে ধ্বংস করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, ‘১৯৮২ সালের ২৪ মার্চ, যেদিন এরশাদ ক্ষমতা গ্রহণ করেছিল, আমি সেদিন জেলখানায় চলে গিয়েছিলাম। এরশাদ বাংলাদেশের সকল এমপি-মন্ত্রীকে ভাগিয়ে জাতীয় পার্টিতে নিয়ে গিয়েছিল। খালেদা জিয়া সেদিন ছাত্রসমাজের দাবির পরিপ্রেক্ষিতে ক্যান্টনমেন্টের বাড়ি ছেড়ে রাস্তায় নেমেছিলেন।
২০০৭ সালে ওয়ান-ইলেভেন এসে যে খালেদা জিয়াকে জেলে পাঠিয়েছিল এবং তারেক রহমানকে মামলা দিয়ে দেশ ছাড়তে বাধ্য করেছিল, তারা ভেবেছিল বিএনপি এবার নিশ্চয়ই শেষ হয়ে যাবে।’
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য সাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিনসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়াউর রহমানের ছবিতে পুষ্পমাল্য অর্পণ, কোরআন খতম এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন