প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মানবসেবা ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও বিস্তৃত করার লক্ষ্যে নাগেশ্বরী উপজেলার খিদমাতুল উম্মাহ্ ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ আলোচনা ও কর্মপরিকল্পনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) মাদিনাতুল উলুম ক্যাডেট মাদ্রাসা, আলাপের তেপতীতে ফাউন্ডেশনের উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কার্যক্রমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন খিদমাতুল উম্মাহ্ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাওলানা মুস্তাফিজুর রহমান, পরিচালক মাওলানা আবু সাঈদ, সভাপতি মাওলানা মাইনুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা ওসমান গনি, সহ-সভাপতি মাইদুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সুমন, কোষাধ্যক্ষ মাওলানা আতাউর রহমান এবং ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ।
আলোচনায় ফাউন্ডেশনের চলমান কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যতে সংগঠনের পরিধি আরও বাড়ানোর বিষয়ে মতামত তুলে ধরা হয়। এক্ষেত্রে জনকল্যাণমূলক উদ্যোগগুলোকে আরও কার্যকর ও গতিশীল করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বক্তারা এই সময় বলেন, পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সুসংগঠিত কার্যক্রমের মাধ্যমে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সম্ভব। মানবিক মূল্যবোধকে সামনে রেখে ফাউন্ডেশনের প্রতিটি সদস্যকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
তারা এও জানান, মানুষের কল্যাণে পরিচালিত কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃত করা হবে। সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার পাশাপাশি জনসচেতনতা ও মানবিক কর্মকাণ্ডে সংগঠনের ভূমিকা আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে।
এদিকে, সংগঠনের সার্বিক অগ্রগতি ও ভবিষ্যৎ কার্যক্রমের সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সদস্যদের জন্য হালকা খাবারের ব্যবস্থা করা হয়।
ফাউন্ডেশনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে খিদমাতুল উম্মাহ্ ফাউন্ডেশন ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে মানবসেবা ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন