প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন যে, জাতিসংঘের সংস্কার নিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। তিনি উল্লেখ করেছেন, খলিলুর রহমান জাতিসংঘের সংস্কার সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরছেন। এ বিষয়ে কী ধরনের সংস্কার প্রয়োজন এবং কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, তা জানতেই তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন।
আজ বৃহস্পতিবার, পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ভারতীয় হাইকমিশনার।
দীনেশ ত্রিবেদী বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতিকে শুভেচ্ছা জানাতে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছিলেন। ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে শুভেচ্ছা জানাতে পেরে তিনি আনন্দিত। এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তার ভূমিকা এবং জাতিসংঘের সংস্কার নিয়ে আলোচনা হয়েছে।
ভারতীয় হাইকমিশনার আরও বলেন, জাতিসংঘ একটি গুরুত্বপূর্ণ বহুপক্ষীয় সংস্থা এবং তাই এর সংস্কার নিয়ে আলোচনা সকলের জন্য গুরুত্বপূর্ণ। খলিলুর রহমানের জাতিসংঘে কাজের অভিজ্ঞতা রয়েছে এবং তার কাছ থেকে সেই অভিজ্ঞতা সম্পর্কে জানার সুযোগ পেয়েছেন। বিষয়টি তার জন্য শেখার একটি প্রক্রিয়া ছিল।
তিনি জানান, ফুটবল ম্যাচের সময়ও তাদের দেখা হয়েছিল এবং সেই সূত্রে তিনি সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন। বৈঠকটি মূলত সৌজন্য সাক্ষাৎ ছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন