প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শ্রাবণ গ্রুপ ও নবী গ্রুপের মধ্যে সংঘর্ষ এবং অস্ত্রের মহড়ার ঘটনায় চারজন সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ, যাদের কাছে একটি গুলিভর্তি বিদেশি পিস্তল ছিল।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার তারাবো বাজার এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ওই চারজনকে গ্রেফতার করে।
নবনিযুক্ত নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান রাত পৌনে ৯টায় রূপগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন—নাজমুল হোসেন (৩০), নিহাল মিয়া (২১), সাজ্জাদ হোসেন (২০) ও শফিকুল ইসলাম (২৪)।
পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, দীর্ঘদিন ধরে তারাবো বাজার এলাকায় মাদক ব্যবসায়ীদের আধিপত্য নিয়ে শ্রাবণ গ্রুপ ও নবী গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। প্রায়ই তারা অস্ত্র নিয়ে মহড়া, ধাওয়া-পালটাধাওয়া এবং সংঘর্ষে জড়িয়ে পড়ত, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছিল।
বৃহস্পতিবার গভীর রাতে এই দুই গ্রুপ অস্ত্রের মহড়া ও সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ সুপার হাবিবুর রহমান এবং রূপগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
শুক্রবার সন্ধ্যায় পুলিশ তারাবো বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় নবী গ্রুপের চারজনকে গুলিভর্তি বিদেশি পিস্তলসহ আটক করা হয়।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ সুপার জানান, শনিবার আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন