প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
তাড়াশে, সিরাজগঞ্জে, হামের সচেতনতায় স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনাসভা ও পোস্টার প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। ‘শুভ কাজে, সবার পাশে’ স্লোগান সামনে রেখে এই অনুষ্ঠানটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়। মঙ্গলবার, ১৬ জুন, পৌর শহরের চালামাগুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বসুন্ধরা শুভসংঘ তাড়াশ উপজেলা শাখা দ্বারা এটি আয়োজন করা হয়।
উপজেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি শামীউল হক শামীমের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমানের সঞ্চালনায় এ সভায় বক্তব্য দেন ডা. শ্যামল কুমার, প্রধান শিক্ষক অদৈত সরকার, সহকারী শিক্ষক জাহিদ হাসান, সুভাস ভৌমিক, সাংবাদিক মৃণাল সরকার মিলু এবং দৈনিক কালের কণ্ঠের তাড়াশ-রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি সনাতন দাশ।
আলোচনাসভার প্রধান আলোচক ডা. শ্যামল কুমার জানান, ‘বর্তমানে সারাদেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সরকার এই প্রাদুর্ভাব দূর করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছেন। পাশাপাশি সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত টিকা দেওয়া হচ্ছে।’ তিনি আরো জানান, ‘হামের প্রাদুর্ভাব হলে পরিবার সবাইকে সচেতন হতে হবে। আক্রান্ত শিশুকে আলাদাভাবে পরিচর্যা করতে হবে। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সকলের সচেতন প্রচেষ্টাই হাম প্রতিরোধ করা সম্ভব।’
এ বিষয়ে তিনি শিশুদের স্বাস্থ্যকর জীবনধারা এবং রোগ প্রতিরোধের উপায় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। প্রধান শিক্ষক অদৈত সরকার বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এ সচেতনতা মূলক অনুষ্ঠান আমাদের শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করেছে। আগামীতে এমন প্রোগ্রাম অব্যাহত রাখবেন, এ প্রত্যাশা করছি।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন