প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাজিল বিশ্বকাপ মিশন শুরু করেছে মরক্কোর বিপক্ষে ড্র করে। সেলেসাওরা দ্বিতীয় ম্যাচে হাইতিকে বড় ব্যবধানে হারিয়ে ফিরে দাঁড়াতে চায়। এই ম্যাচে ভিনি-রাফিনিয়ারা নিশ্চয়ই ফেভারিট হিসেবে মাঠে নামবে। তবে ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলো প্রতিপক্ষকে দুর্বল ভেবে ভুল করতে চান না।
বৃহস্পতিবার (১৮ জুন) অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে দানিলো বলেন, আপনারা কি দেখেছেন স্পেনের বিপক্ষে কেপ ভার্দে কতটা শক্ত দেওয়াল তৈরি হয়েছিল? আসল কথা হলো, প্রতিটি বলের জন্য আপনাকে নিজের শতভাগ উজাড় করে দিতে হবে, ফলাফল ধরে রাখতে হবে এবং সুন্দর ফুটবল খেলতে হবে।
তিনি আরও বলেন, ব্রাজিলকে এই ম্যাচে কৌশলগতভাবে নিখুঁত অবস্থানে থেকে মাঠে নামতে হবে; একটি নিরাপদ খেলা উপহার দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে হবে এবং জয় ছিনিয়ে আনতে হবে। তবে আমরা বড় ব্যবধানে জেতার (ব্লো-আউট) মতো চিন্তা করতে পারি না, কারণ সেটা প্রতিপক্ষের প্রতি অসম্মানজনক হবে।
দানিলো যোগ করেন, বল এমনি এমনি আমাদের পায়ে চলে আসবে—এমনটা আশা না করে, মাঠের লড়াইয়ে আমাদের জয়ের ক্ষুধা ফুটিয়ে তুলতে হবে। গ্রুপ পর্বের সমীকরণ অনুযায়ী নিজেদের টিকিয়ে রাখতে হলে হাইতির বিপক্ষে পূর্ণ ৩ পয়েন্টের বিকল্প নেই কার্লো আনচেলত্তির শিষ্যদের সামনে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন