প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বহিষ্কৃত ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি জিসান মিয়া প্রধান নারীর ধর্ষণ ও ভ্রূণ নষ্ট করার অভিযোগে দায়ের করা মামলায় বিচারকের রায় অনুযায়ী দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (২১ জুন) দুপুর সোয়া ২টার দিকে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক তৈয়ব উদ্দিন এ আদেশ দেন। বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনির হোসাইন পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, গত ১১ জুন বহিষ্কৃত শিবির নেতা জিসান আহমেদ প্রধান নিখোঁজ হন বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি জানানো হয়। পরবর্তী দিনে এ বিষয়ে দাউদকান্দি মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করা হয়। ওই দিন রাতে লাকসাম জংশন এলাকা থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ।
একই রাতে ওই এলাকায় দাউদকান্দি থানায় ২৫ বছর বয়সী এক বিধবা নারী তার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। পরে এই মামলার তদন্তের জন্য পুলিশ তাকে গ্রেপ্তার করে ১৬ জুন বিকেলে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে কুমিল্লা আদালতে হাজির করে। তখন বিচারক তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন।
অ্যাডভোকেট মনির হোসাইন পাটোয়ারী জানালেন, মামলার তদন্তকারী কর্মকর্তা কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের শামছুল আলম শাহ কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জিসান মিয়া প্রধানকে হাজির করে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। পরে আদালতের বিচারক তৈয়ব উদ্দিন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ বলেন, জিসান মিয়া প্রধানকে রিমান্ডে এনে দুইদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। আশা করি এই জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন