প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটের ভাদসা ইউনিয়নে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। শুক্রবার সকালে স্থানীয় মাঝিপাড়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এবং আয়োজনে এই কর্মসূচির বাস্তবায়ন হয়। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল, "রূপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ।"
এ কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনা করেন মাঝিপাড়া সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার এমদাদুল হক। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, ভাদসা ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল উদ্দিন, ২ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুস সালাম, ইউনিয়ন বিএনপির সাবেক নেতা মইনুদ্দিন, এবং ভাদসা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
কর্মসূচিতে বক্তারা উল্লেখ করেন, দেশের মৎস্য সম্পদ বৃদ্ধি ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন