প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
৪৮টি দেশ নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ফিফা বিশ্বকাপ। যার প্রধান আয়োজক দেশ হলো যুক্তরাষ্ট্র।
কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে সকার এবং ফুটবল নিয়ে বিতর্ক এখনো বিদ্যমান রয়েছে। বিশ্বের অধিকাংশ দেশে খেলাটিকে ফুটবল বলা হলেও যুক্তরাষ্ট্রে এটি বলা হয় সকার।
যুক্তরাষ্ট্রের মানুষের কাছে ফুটবল মানে আমেরিকান ফুটবল। আর এই খেলাটির সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট হলো ন্যাশনাল ফুটবল লিগ (এনএফএল)।
অথচ নামের সাথে আমেরিকান ফুটবল থাকলেও, এই খেলা মূলত হাতে খেলা হয়; পায়ের ব্যবহার সেখানে কম।
এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে এই বিতর্ককে সামনে নিয়ে এসেছেন। তিনি এনএফএলের নাম পরিবর্তন করে সকারকে সত্যিকার ফুটবল হিসেবে যুক্তরাষ্ট্রে পরিচয় করিয়ে দিতে চান।
ফিফা বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেছেন, ‘এনএফএলের জন্য আমাদের অন্য একটি নাম খুঁজে বের করতে হবে।
যুক্তরাষ্ট্রে আমরা যেটিকে সকার বলি, বাস্তবে এর নাম ফুটবল। এটিই আসল ফুটবল। একে সকার নামে ডাকার কোনো মানেই হয় না।’
ট্রাম্প আরও বলেন, ‘আমেরিকান ফুটবল নামটি অনেক সময় বিভ্রান্তির সৃষ্টি করে। যে খেলায় খেলোয়াড়রা বেশিরভাগ সময় হাতে বল বহন করেন, সেটিকে ফুটবল বলা যৌক্তিক নয়।’
যুক্তরাষ্ট্রে ফুটবলের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। এই প্রেক্ষাপটে ট্রাম্পের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম এবং ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। যদিও এনএফএল বা আমেরিকান ফুটবলের নাম পরিবর্তনের জন্য এখনো আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়া হয়নি।
বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র। লস অ্যাঞ্জেলেসে আগামীকাল সকালে ‘ডি’ গ্রুপের শেষ ম্যাচে তুরস্কের মুখোমুখি হবে মার্কিনরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন