ঢাকা মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই আষাঢ়, ১৪৩৩বঙ্গাব্দ ৩০শে জ্বিলহজ্জ, ১৪৪৭হিজরী
মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ইং ০২ই আষাঢ়, ১৪৩৩বাং

সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক ও সিলেটে তথ্য পত্রিকার প্রকাশকের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক ও সিলেটে তথ্য পত্রিকার প্রকাশকের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেটের জনপ্রিয় সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো.আখতারুজ্জামান ও সাপ্তাহিক সিলেটের তথ্য’র প্রকাশক আতাউর রহমান এর মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিএম সিলেট মিডিয়া গ্রুপের আয়োজনে ও মিডিয়া গাইডের সহযোগীতায় ১৫ মে ২০২৬ইং (শুক্রবার) বেলা ৪ টায় সিলেট তালতলাস্থ গুলশান রেস্টুরেন্ট এ শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার সম্পাদক আবুল কাশেম রুমন সভাপতিত্বে ও ঢাকাদক্ষিণ সরকারি কলেজের লাইব্রেরিয়ান সাংবাদিক খায়রুল ইসলাম শোয়েব এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি ফয়সল আলম। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন রেজওয়ানুল বারী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক খালেদ আহমদ, জ্যেষ্ঠ সাংবাদিক ছিদ্দিকুর রহমান, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হুমায়ুন কবির লিটন, সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ সিহাব বহু গ্রন্থ প্রণেতা, কবি ও সাহিত্যিক মতিউর রহমান খান, সিলেট প্রেসক্লাবের পাঠাগার বিষয়ক সম্পাদক মুহিবুর রহমান, দৈনিক ইউনানী কন্ঠ পত্রিকার সম্পাদক আক্তার হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক ভোরের ডাক’র সিলেট প্রতিনিধি আব্দুল হান্নান, সিলেট জেলা কৃষকদলের ১ম যুগ্ম আহ্বায়ক এম. জহুরুল ইসলাম মখর, প্রবীণ ফটো সাংবাদিক বেলাল চৌধুরী, ইসলামী টিভি সিলেট অফিসের স্টাফ রিপোর্টার ফয়সল আহমদ, জিয়া সংসদ সিলেট জেলার যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুছ আহমদ,সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক নূরুদ্দীন রাসেল, দৈনিক ঢাকার ডাক এর সিলেট প্রতিনিধি এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সার্জন টিভির পরিচালক জুবের আহমদ, ২৪ ভয়েজ এর কর্ণদার আব্দুর রহমান হিরা, দৈনিক একাত্তরের কথার রিপোর্টার লোকমান আহমদ, সমাজসেবী ইউনুছ আহমদ, সাংবাদিক ফারহান মাসুদ আফছর, নাগরী নিউজ এর রিপোর্টার হুমায়ুন রশিদ মাহদি, দৈনিক সবুজ সিলেট স্টাফ রিপোর্টার আনিসুর রহমান, দৈনিক যুগভেরী রিপোর্টার আব্দুর রহমান হীরা, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ এর সিলেট প্রতিনিধি আদনান আহমদ চৌধুরী, সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট এর স্টাফ রিপোর্টার আব্দুল আহাদ, দৈনিক বার্তা বাহকের স্টাফ রিপোর্টার রিজওয়ানুল বারী, কমল সাহিত্য পরিষদের সভাপতি সাজন আহমদ সাজু, সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেটের স্টাফ রিপোর্টার হাফিজুল ইসলাম লস্কর, দৈনিক বিজয়ের কণ্ঠ এর স্টাফ রিপোর্টার মো. ইসমাইল আলী টিপু, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সিলেট জেলার সাধারণ সম্পাদ শাহান উদ্দিন নাজু, সমাজসেবী আব্দুস সালাম প্রমুখ।
আলোচনা সভা শেষে বিশেষ মোনাজত করেন মাওলানা হাবিব আহমদ, ওই সময় সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আখতারুজ্জামান ও সাপ্তাহিক সিলেটের তথ্য’র প্রকাশক আতাউর রহমান এর মৃত্যুতে তাদের রুহে মাখফিরাতের জন্য দোয়া করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৪৯ জন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৬ই মে, ২০২৬ ইং

১২:১৮ এম


ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৪৯ জন

ঢাকা, ১৫ মে ২০২৬ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তেজগাঁও বিভাগের অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার তাদের গ্রেফতার করা হয়েছে।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃতদের তালিকা হলো- মো. হিমেল মিয়া (২১), মো. আরিফুল (২৭), মো. শান্ত মিয়া (১৯), মো. লিটন মিয়া (৩৩), মো. হিমেল মিয়া (২১), মো. হৃদয় (২২), মো. জাহাঙ্গীর (৪২), শেখ সুমন, মো. জাকির হোসেন (২৬), মো. হৃদয় (২৪), সোহেল আহমেদ রাসেল (১৯), মোসা. লামিয়া আক্তার (১৯), জসীম হাওলাদার (৫০), মো. সোহেল মাতব্বর (৩২), মো. জামাল হোসেন (৩৬), মো. সানজু মিয়া (২২), মো. সাজ্জাদ হোসেন (২৬), মো. পারভেজ (২২), মো. সোহান (২০), জানু (৩০), মো. আসিফ মাহবুব (২৯), মো. মঈন উদ্দিন হাসান সোহান (২৫), মো. জিহাদ (২২), মো. ইয়ামিন (৩০), মো. আলী (২৩), মো. মারুফ (৩০), মো. সানজু মিয়া, মো. মোবারক হোসেন ওরফে বাবু (২৫), মো. ইমন (২২), মো. আজীমুল (২০), মো. রবিন (৩১), মো. সাজ্জাদ (২২), মো. শরীফ (২০), মো. মামুন সরকার (২১), মো. সেলিম মিয়া (২৫), মো. আরিফুল ইসলাম (৩০), মো. রাসেল মিয়া (২১), মো. সাকিব আল হাসান (২০), নাজমুল হাসান (১৯), মো. রমজান শেখ (১৯), মো. ফয়সাল হোসেন (২৫), মো. রাসেল, মো. আল-আমিন (৩৬), মো. সাগর খাঁন, ওয়াহেদ মিয়া (৫৮), মো. আজমীর হোসেন (২৮), মো. মনির হোসেন (২২), রানা মিয়া (২৩) এবং মো. শহিদুল্লাহ কায়সার (৫৬)।

গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানায় ৫ জন, শেরেবাংলা নগর থানায় ৬ জন, মোহাম্মদপুর থানায় ১৬ জন, আদাবর থানায় ৭ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৮ জন এবং হাতিরঝিল থানায় ৭ জন রয়েছে।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীর জেলা কারাগারে থাকা এক হাজতির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

শনিবার, ১৬ই মে, ২০২৬ ইং

১২:২১ এম


নোয়াখালীর জেলা কারাগারে থাকা এক হাজতির মৃত্যু

শুক্রবার (১৫ মে) সন্ধ্যা ৭টার দিকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে, একই দিন বিকেল ৪টার দিকে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় স্বজনরা চিকিৎসা অবহেলার অভিযোগ তুললেও কারা কর্তৃপক্ষ বলছে, অসুস্থ হওয়ার পরপরই তাকে হাসপাতালে পাঠানো হয়েছিল।

মৃত হাজতির নাম মো. হুমায়ুন কবির ওরফে মাঈনউদ্দিন (৩৫)। তিনি জেলার সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের বগাদিয়া গ্রামের মৃত সোলেমান মিয়ার ছেলে। চুরির একটি মামলায় তিনি নোয়াখালী জেলা কারাগারে হাজতি হিসেবে আটক ছিলেন।

জানা গেছে, গত ১৯ এপ্রিল একটি চুরির মামলায় চাটখিল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে আদালতের নির্দেশে তাকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়। কারাগারে নেওয়ার পর তার শরীরে আঘাতের কিছু চিহ্ন দেখতে পান সংশ্লিষ্টরা।

কারাগার সূত্র জানায়, শুক্রবার জুমার নামাজের আগে হুমায়ুন কবির হঠাৎ বুকে ব্যথা ও শারীরিক অসুস্থতা অনুভব করেন। পরে কারা মেডিক্যালে তার প্রাথমিক পরীক্ষা ও ইসিজি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় বিকেল সাড়ে ৩টার দিকে তাকে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তিনি মারা যান।

মৃতের স্বজনেরা অভিযোগ করে বলেন, কারাগারে অসুস্থ হওয়ার পর যথাসময়ে উন্নত চিকিৎসা দেওয়া হয়নি। চিকিৎসায় অবহেলার কারণেই তার ভাগ্নের মৃত্যু হয়েছে বলে দাবি করেন তিনি।

তবে নোয়াখালী জেলা কারাগারের জেল সুপার আবদুল বারেক অভিযোগ অস্বীকার করে বলেন, ওই হাজতি বাহিরে পাবলিক এসল্টের শিকার হন। কারাগারে অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে কারা মেডিকেলে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা নেওয়া হয়। ইসিজি রিপোর্টে শারীরিক অবস্থা গুরুতর দেখা দিলে দ্রুত তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছিল। হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের মরদেহ সন্ধ্যা ৭টার দিকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।  

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুর মডেল থানার অভিযানে ৩১ জনকে আটক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৬ই মে, ২০২৬ ইং

১২:২৪ এম


মিরপুর মডেল থানার অভিযানে ৩১ জনকে আটক

ঢাকা, ১৫ মে ২০২৬ : রাজধানীর মিরপুর মডেল থানা এলাকার বিশেষ অভিযান চালিয়ে মিরপুর মডেল থানা পুলিশ বিভিন্ন অপরাধে জড়িত ৩১ জনকে গ্রেফতার করেছে। গত ২৪ ঘণ্টায় থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে নিম্নলিখিত ব্যক্তি রয়েছেন- মো. ইকবাল হোসেন, আব্দুল কাইয়ুম, মো. আল আমিন, জাহাঙ্গীর হুদা (৪৩), মো. জাকির হোসেন (৩৫), জুম্মন ওরফে বাবলা (৩৩), মো. বনি ওরফে রনি (৩৫), তানজিলা মুস্তফা আরজু (২৬), মো. আব্দুল কবির খান, মনির (৩০), মো. জাহাঙ্গীর (৪৫), মো. মোমিন (২৯), মো. খাইরুল বাশার (১৯), মো. মিনহাজ তামিম (১৯), আব্দুল্লাহ আল মাসুম বাঁধন (২৩), ফারুক আহমেদ (৪২), মো. জুবায়ের আলম (২৭), মো. ফেরদৌস (১৯), সোলাইমান (২৫), সানিউল ইসলাম (৩৫), সোহেল (৩০), মো. তরিকুল (১৯), মো. শান্ত (১৯), মো. রাসেল (২৫), মো. শিহাব (২৩), মোসা. বৈশাখী (২২), রনি (৩৬), মোহাম্মদ আলাউদ্দিন সিকদার (৪৪), মো. হাসান আলী (৩০), মো. রাশেদ (৩১) ও মো. হাসান (৩০)।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৬৫ বছরের আইনি লড়াই শেষে পৈতৃক বন্ধকি জমি ফিরে পেল পরিবার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ মাইদুল ইসলাম

শনিবার, ১৬ই মে, ২০২৬ ইং

১২:২৪ এম


৬৫ বছরের আইনি লড়াই শেষে পৈতৃক বন্ধকি জমি ফিরে পেল পরিবার

পঞ্চাশের দশকে মাত্র ১৩৫ টাকায় বন্ধক রাখা ৯ শতক জমি নিয়ে শুরু হয়েছিল বিরোধ। দীর্ঘ ৬৫ বছরের আইনি লড়াই, মামলা-আপিল ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে নিজেদের পৈতৃক জমির দখল ফিরে পেয়েছে কুড়িগ্রামের একটি পরিবার।

বুধবার (১৩ মে) বিকেলে কুড়িগ্রাম সদরের পৌর এলাকার চরুয়া পাড়ায় আদালতের নির্দেশনা অনুযায়ী বাদীপক্ষকে জমির দখল বুঝিয়ে দেন সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম।

জানা যায়, পঞ্চাশের দশকে আলেপ উদ্দিন তার ফুফাতো ভাই বছির উদ্দিনের কাছে ১৩৫ টাকায় ৯ শতক জমি বন্ধক রাখেন। পরে বন্ধকি টাকা পরিশোধ করা হলেও জমি ফেরত দেননি বছির উদ্দিন। এ নিয়ে উভয় পক্ষের বিরোধ বাড়তে থাকলে তৎকালীন মহকুমা প্রশাসকের হস্তক্ষেপে জমির জিম্মা দেওয়া হয় টাউন চেয়ারম্যানের কাছে। পরে চেয়ারম্যান স্থানীয় এক ব্যক্তির কাছে জমির দেখভালের দায়িত্ব দেন।

পরে ১৯৬১ সালে জমির আইনি দখল ফিরে পেতে আদালতে মামলা করেন আলেপ উদ্দিন। তবে মামলার নিষ্পত্তির আগেই ১৯৭২ সালে তিনি মারা যান। এরপর তার ছেলে আব্দুস সাত্তার গং মামলার দায়িত্ব নেন এবং নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত দীর্ঘ আইনি লড়াই চালিয়ে যান।

অবশেষে আদালতের চূড়ান্ত আদেশের পর বুধবার বিকেলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সরকারি সার্ভেয়ার ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে নালিশি জমির দখল বাদীপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এ সময় মৃত বছির উদ্দিনের ওয়ারিশরা উপস্থিত না থাকলেও জমির জিম্মাদাররা ঘটনাস্থলে ছিলেন।

দখল বুঝিয়ে দেওয়ার সময় ঢাকঢোল বাজানো ও লাল পতাকা উত্তোলনের মধ্য দিয়ে রাষ্ট্রীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এ দৃশ্য দেখতে এলাকার উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় করেন।

মামলার বাদী আব্দুস সাত্তার বলেন, “আমার বাবার শুরু করা লড়াই আমরা চালিয়ে গেছি। দীর্ঘ সময় নানা প্রতিকূলতা সহ্য করতে হয়েছে। শেষ পর্যন্ত আদালত আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিয়েছেন। বাবা বেঁচে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন।”

তিনি জানান, মামলাটি ৯ শতক জমি নিয়ে হলেও বর্তমানে ৬ দশমিক ৬৮ শতক জমির দখল বুঝে পেয়েছেন তারা। বাকি অংশ দীর্ঘদিন ধরে জনসাধারণের চলাচলের রাস্তা হিসেবে ব্যবহৃত হচ্ছে।

পৈতৃক জমি ফিরে পাওয়ায় আব্দুস সাত্তারসহ তার চার ভাই ও এক বোনের পরিবারে স্বস্তি ফিরে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জ্বিলহজ্জ, ১৪৪৭হিঃ
ফজর ০৩:৪৩
জোহর ১২:০০
আসর ০৪:৪০
মাগরিব ০৬:৪৭
ইশা ০৮:০৯
সূর্যোদয় : ০৫:১১ সূর্যাস্ত : ০৬:৪৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%