প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের জেল থেকে মুক্তি পাওয়া বাংলাদেশি ৯১ জন জেলেকে সোমবার দুপুরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে রবিবার বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনে বাংলাদেশের কোস্ট গার্ডের কাছে ৪টি ফিসিং ট্রলারসহ এসব জেলেদের হস্তান্তর করে ভারতীয় কোস্ট গার্ড।
এর পর, সোমবার দুপুরে মোংলায় কোস্ট গার্ডের পশ্চিম জোন সদর দপ্তরে আসার পর, কোস্ট গার্ড ঐ সকল জেলেদের তাদের স্বজনদের কাছে হস্তান্তর করে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানিয়েছেন, বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্রসীমা সংলগ্ন ভারতীয় জলসীমায় অবৈধভাবে মৎস্য আহরণের অভিযোগে গত বছরের ১৬ ও ১৭ ডিসেম্বর এবং চলতি বছরের জানুয়ারি ও ১৬ ফেব্রুয়ারি ভারতীয় কোস্ট গার্ড ৪টি বাংলাদেশি ফিসিং ট্রলারসহ ৯১ জন বাংলাদেশি জেলেকে আটক করে।
পরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক প্রচেষ্টা এবং বাংলাদেশ কোস্ট গার্ড ও ভারতীয় কোস্ট গার্ডের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে আটক জেলাসহ ফিসিং ট্রলারগুলো বাংলাদেশে প্রত্যাবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়।
এ পরিপ্রেক্ষিতে, গত ৭ জুন বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনে (আইএমবিএল) ভারতীয় কোস্ট গার্ড ৪টি ফিসিং ট্রলারসহ ৯১ জন বাংলাদেশি জেলেকে বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করে। এরপর সোমবার দুপুরে মোংলায় এ জেলেদেরকে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হলো।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন